চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ পূর্বাহ্ণ ১০, মে ২০২০
বিনোদন
A A

‘গ্যাং লিডার’ খ্যাত চলচ্চিত্র অভিনেতা রানা হামিদ মারা গেছেন। নব্বই দশকে একাধিক ছবিতে কাজ করে পরিচিতি পাওয়া এ অভিনেতা বেশ কিছুদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। শনিবার রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রানা হামিদের মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন প্রযোজক পরিবেশক সমিতির সহ-সভাপতি কিবরিয়া লিপু। তিনি বলেন, শ্যামলীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কদিন আগেও করোনা নিয়ে তার সাথে আলাপ হচ্ছিল। তখন জানিয়েছিলেন অসুসস্থতার কথা। দেশের পরিস্থিতি খারাপ থাকায় তার চিকিৎসায় অসুবিধে হচ্ছিল।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, নেত্রকোনা সদরে রানা হামিদের পৈতৃক বাড়ি। তার দাফন হবে সেখানেই। রাতেই মরদেহ সেখানে নেয়া হচ্ছে। রবিবার দাফন সম্পন্ন হবে।

শুধু চলচ্চিত্রে অভিনয় নয়, প্রযোজক ও পরিচালক ছিলেন রানা হামিদ। তিনি বর্তমানে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। প্রযোজক নেতা কিবরিয়া লিপু বলেন, ৯০ থেকে ২০০০ এই ১০ বছরে রানা হামিদ ১০টির মতো ছবিতে কাজ করেছিলেন। ছবিগুলো ছিল তার নিজের প্রোডাকশনের।

রানা হামিদের প্রথম ছবি ছিল ‘ক্ষমতাবান’, দ্বিতীয় ছবি ‘সন্ত্রাসী রাজা’।

চলচ্চিত্র ছাড়াও তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২০০৯ সালের অক্টোবরে তিনি এফডিসির পরিচালক (কারিগরি ও প্রকৌশলী) হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিখসরুজায়েদ খাননেত্রকোনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT