চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শঙ্কর

সিএইচআই + এইচটি সিএইচআই + এইচটি
১২:৫৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২০
বিনোদন
A A

মারা গেছেন কিংবদন্তী নৃত্যশিল্পী অমলা শঙ্কর। শুক্রবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১০২ বছর।

শুক্রবার সকালে কিংবদন্তী নৃত্যশিল্পীর মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানান তাঁর নাতনি। বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন অমলা শঙ্কর।

শ্রীনন্দা থাকেন মুম্বাইয়ে। ফ্লাইট না থাকায় তিনি নানীকে শেষবার দেখতেও আসতে পারছেন না। সোশাল মিডিয়ায় তাই লেখেন, আজ ঠাম্মা চলে গেল আমাদের ছেড়ে, ১০১ বছর বয়সে। আমরা গত মাসেই ওঁনার জন্মদিন সেলিব্রেট করেছিলাম। মনটা বড্ড অশান্ত, মুম্বাই থেকে কলকাতা যাওয়ার কোনও বিমান নেই! উনার আত্মার শান্তি কামনা করি। একটা যুগের অবসান হল। অনেক ভালোবাসা ঠাম্মা। ধন্যবাদ সব কিছুর জন্য।

তিনি এমন একজন কিংবদন্তী নৃত্যশিল্পী ছিলেন, তাঁর দেখানো পথেই এগিয়েছেন গোটা বিশ্বের অসংখ্য নৃত্যশিল্পী। অমলা শঙ্করের নৃত্য পরম্পরায় সমৃদ্ধ বাংলার সংস্কৃতি।

তাঁর জন্ম ১৯১৯ সালের ২৭ জুন যশোর জেলায়। তখন তিনি ছিলেন অমলা নন্দী। মাত্র ১১ বছর বয়স থেকেই মঞ্চে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটানো শুরু করেন অমলা। ১৯৩১ সালে প্যারিস ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশ নিতে ফ্রান্সের রাজধানীতে পৌঁছেছিলেন অমলা। সেখানেই আলাপ উদয় শঙ্করের সঙ্গে। তার পর থেকেই উদয় শঙ্করের কাছ থেকে নাচের তালিম নেওয়া শুরু করেন তিনি। ঘুরে বেড়িয়েছেন দেশে-বিদেশে। ১৯৪২ সালে গুরু উদয় শঙ্করের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অমলা শঙ্কর। বিশ্বের অন্যতম চর্চিত নৃত্যুশিল্পী-দম্পতি হয়ে উঠেন উদয় শঙ্কর ও অমলা শঙ্কর। উদয় শঙ্কর পরিচালিত ছবি কল্পনা-তে উমার চরিত্রে অভিনয় করেছিলেন অমলা শঙ্কর। ২০১২ সালে এই ছবি প্রদর্শিত হয় কান চলচ্চিত্র উৎসবে। অংশ নিয়েছিলেন অমলা শঙ্কর।

গেল জুন মাসেই নিজের ১০২ তম জন্মদিন পালন করেন এই কিংবদন্তি নৃত্যশিল্পী। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে অমলা শঙ্করকে বঙ্গ বিভূষণ পুরষ্কারে সম্মানিত করা হয়৷ শেষবার অমলা শঙ্করকে মঞ্চে দেখা গিয়েছিল ২০১১ সালে। ৯২ বছর বয়সে ‘সীতা স্বয়ম্ভর’ নৃত্যনাট্যে অভিনয় করেছিলেন তিনি। রাজা জনকের চরিত্রে দেখা মিলেছিল তাঁর। সেই বছরই আরেকটি নৃত্যনাট্যে ‘মিসিং ইউ’তেও অংশগ্রহণ করেন তিনি।

Reneta

নাচের পাশাপাশি আঁকতেও ভালোবাসতেন অমলা শঙ্কর। তবে কোনওদিন তুলি দিয়ে ছবি আঁকেননি তিনি। হাত দিয়েই ক্যানভাসে রঙ ভরতেন তিনি। তাঁর কিছু চিত্র ‘লাইফ অফ বুদ্ধ’ এবং ‘রামলীলা’র মতো নাটকে ব্যবহৃত হয়েছে।

তাঁর মৃত্যুতে একটা যুগের অবসান হল। তিনি রেখে গেলেন মেয়ে মমতা শঙ্কর,পুত্রবধূ তনুশ্রী শঙ্কর ও নাতনি শ্রীনন্দা শঙ্করকে। লেজেন্ডারি নৃত্যগুরু উদয় শঙ্করের ঘরানাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে লালন করে চলেছেন তাঁরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৃত্যশিল্পীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

পরবর্তী

এবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

পরবর্তী

এবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

আইপিএল শুরু সেপ্টেম্বর ১৯, ফাইনাল ৮ নভেম্বর

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT