অপরাধ

মারামারির ১ দিন পর ধলেশ্বরী থেকে দুই কিশোরের লাশ উদ্ধার

মারামারির ১ দিন পর ধলেশ্বরী থেকে দুই কিশোরের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি:
মিরকাদিম লঞ্চঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মারামারি মুন্সীগঞ্জ‌ে ধলেশ্বরী নদী থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে মুক্তারপুর নৌপুলিশ।

নৌ পুলিশ এসআই দিদার জানান, দুই কিশোরের মধ্যে নিহত রিয়াম (১৭) লাশ উদ্ধার হয় ধলেশ্বরী নদীর মিরকাদিম লঞ্চঘাটে, আরেক কিশোর আলমগীর (১৯) এর লাশ উদ্ধার হয়েছে নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যায় মিরকাদিম লঞ্চঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মারামারি হয়। সেই সময় দুইজনকে মেরে নদীতে ফেলে দেওয়া হয় বলে এলাকাবাসীর অভিযোগ।

এ বিষয়ে এস. আই দিদার জানান, সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই জানা যাবে কিভাবে এই দুই কিশোর নিহত হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…