বাংলাদেশ

মারজানের বাবা আটক

মারজানের বাবা আটক

গুলশানে হলি আর্টিজানে হামলার ‘মাস্টারমাইন্ড’ পাবনার নুরুল ইসলাম ওরফে মারজানের বাবা মো. নাজিম উদ্দিনকে আটক করেছে ডিবি। সোমবার রাত সোয়া আটটার দিকে মারজানের বাবাকে ডিবি পুলিশ বাড়ি থেকে তুলে নেয়।

বিষয়টি মারজানের চাচা রফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তবে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির এবং পাবনা থানার ওসি জানান, তারা মারজানের বাবাকে আটক করেননি। পাবনার ডিবিও তাকে আটক করেনি বলে পুলিশ সুপার দাবি করেন।

বিষয়:গুলশান হামলা মারজান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…