শীঘ্রই মামা হতে চলেছেন বাজরাঙ্গি ভাইজান সালমান খান। ছোট বোন অর্পিতা খান শর্মা প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। আর সে কারণেই খান পরিবারের নতুন সদস্যের আগমন ঘটছে।
গত নভেম্বরই আয়ুশ শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অর্পিতা। বিয়ের একবছরের মধ্যেই সন্তান সম্ভবা তিনি। তার বাবা সেলিম খান একটি সাক্ষাৎকারে বলেছেন, প্রথমবার মা হতে চলেছেন অর্পিতা। ২০১৬’র প্রথম দিকেই তাদের পরিবারে নতুন সদস্যের আগমন হবে বলেও জানান বাবা সেলিম খান।
এর আগে সালমান চাচা হলেও মামা হওয়ার খবরে খুব খুশি তিনি। বর্তমানে দাবাং খান ‘সুলতান’ ছবিসহ ও বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।







