চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামলা পর্যন্ত গড়াল বার্সা-গ্রিজম্যান দলবদল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ২০, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দলের সেরা খেলোয়াড় অ্যান্টনে গ্রিজম্যানকে হারিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে অভিযোগ জানিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তারই ধারাবাহিকতায় বার্সেলোনার বিরুদ্ধে মামলা ঠুকে দিলো ফেডারেশনটি।

গত শুক্রবার অ্যাটলেটিকোর বেঁধে দেয়া ১২০ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ পরিশোধ করেই গ্রিজম্যানকে দলে টানে বার্সা। দলবদল সম্পূর্ণ হওয়ার কয়েক মিনিট পরেই আবার বিবৃতিতে অ্যাটলেটিকো জানায়, প্রতারণার আশ্রয় নিয়েছে বার্সা ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। তাদের দাবি জুলাইয়ে নয়, আসলে চুক্তি হয়েছে গত মার্চে এবং গোপনে। তখন গ্রিজম্যানের বাই আউট ক্লজ ছিল ২০০ মিলিয়ন ইউরো।

‘অ্যাটলেটিকো মাদ্রিদ জানতে পেরেছে যে, চুক্তিটি হয়েছে গত মৌসুম শেষ হওয়ার আগে। খেলোয়াড় তার ঘটনা, কাজ এবং বিবৃতির দ্বারা চুক্তি ভেঙেছেন। সুতরাং, ক্লাব তার ন্যায্য অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য যথাযথ কার্যপ্রক্রিয়া শুরু করেছে।’ বিবৃতিতে অ্যাটলেটিকোর দাবি এমনই।

আরএফইএফের কাছে এরপরই অভিযোগ জানান অ্যাটলেটিকো চেয়ারম্যান এনরিকে সেরেজো। তাদের দাবি, চুক্তিটি গত মার্চে সংঘটিত হওয়ায় অ্যাটলেটিকোকে ২০০ মিলিয়ন ইউরো দিতে বাধ্য বার্সা। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে স্প্যানিশ ফুটবলের অভিভাবক সংস্থাটি। দেশটির পত্রিকাগুলোর দাবি, অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারে বার্সা-গ্রিজম্যান দুপক্ষই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টনি গ্রিজম্যানবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরাধ জগতে ‘পেন গান’! কতটা ভয়ংকর এই অস্ত্র?

এপ্রিল ৮, ২০২৬

বিসিবির অ্যাডহক কমিটিতে কে কোন দায়িত্ব পেলেন

এপ্রিল ৮, ২০২৬

হামে আরও ১০ জনের মৃত্যু

এপ্রিল ৮, ২০২৬

মুসলিমবিরোধী স্লোগানে ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন

এপ্রিল ৮, ২০২৬

ওসমান হাদি হত্যার আসামিদের ফেরত পাঠাতে সম্মত ভারত

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT