চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মান্নার সঙ্গে তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

২০০৮ সাল। চলচ্চিত্রে তখন দুই যুগ পাড় করছেন তুমুল জনপ্রিয় চিত্রনায়ক মান্না। এরইমধ্যে করে ফেলেছেন প্রায় চার শতাধিক ছবি। অন্যদিকে চলচ্চিত্রে মাত্র তিন বছর হল পা রেখেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস! বেশ কয়েকটি সুপার হিট সিনেমাও করে ফেলেছেন বছর দুয়েকের মধ্যে। চারদিকে তার নাম ডাক ছড়িয়ে যাচ্ছে কেবল। দর্শক জরিপে বছরের সেরা তারকাও বনে গেছেন। সেই সময়ে প্রভাবশালী অভিনেতা চিত্রনায়ক মান্নার সঙ্গে তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হন অপু। কিন্তু তারপর?

তারপর হঠাৎ করেই মৃত্যু হয় চিত্রনায়ক মান্নার। অপু বিশ্বাসের সঙ্গে আর সিনেমা করা হয় না। অপু বিশ্বাসও সাইনিং মানি ফিরিয়ে দেন। বহুদিন পর এমন পুরনো কথাগুলো ফিরে এল কেন?

মূলত আসছে ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক মান্নার এক ভক্তের সত্য কাহিনী অবলম্বনে আলোচিত চলচ্চিত্র ‘অন্তর জ্বালা’। এই ছবি নিয়ে কথা প্রসঙ্গেই মান্নার অনেক অজানা কথাও বলে ফেলেন নির্মাতা মালেক আফসারি। তারই প্রসঙ্গ ধরে অপু বিশ্বাসের বিষয়টিও আসে।  সম্প্রতি চ্যানেল আই অনলাইনের সঙ্গে শেয়ার করলেন প্রখ্যাত এই নির্মাতা।

মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে শিগগির একটি সিনেমা প্রযোজনা করার আগ্রহ প্রকাশ করেছেন মান্নার স্ত্রী শেলী কাদের। আর তখনই যেন নস্টালজিক হয়ে গেলেন নির্মাতা মালেক আফসারি। কারণ এই প্রোডাকশন হাউজ থেকেই ২০০৮ সালে অপু বিশ্বাসের সঙ্গে মান্না দুটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। আরেকটি রোজি ফিল্মস-এর ব্যানারে নির্মাণ হওয়ার কথা ছিল। তিনটি ছবিতেই মান্না-অপু জুটি হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার দুইদিন পরেই চিত্রনায়ক মান্না মারা যান।

মালেক আফসারির ভাষায়, মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ তখন এরআগে আমি দুইটা সিনেমা করেছি। লাল বাদশা এবং আমি জেল থেকে বলছি। সুপার ডুপার হিট ছবি। অপু বিশ্বাসের সঙ্গে কৃতাঞ্জলী ও রোজি ফিল্মস-এর ব্যানারে তিনটি ছবির চুক্তি হয়। অপু বিশ্বাসকে প্রতি ছবির জন্য চার লাখ টাকা সেসময় দেয়া হয়। কিন্তু তার দুইদিন পরেই মান্না মারা যায়। অপু বিশ্বাস টাকা ফেরত দেন।

ঢাকাই সিনেমার মহারাজা ছিলেন মান্না। শেষ দিকে মন্দা কালেও বশে কয়েকটি বাণিজ্যসফল ছবি উপহার দিয়েছিলেন তিনি। মৃত্যুর সময়ও তার হাতে প্রায় ডজনখানেকের বেশী সিনেমা ছিল।

ট্যাগ: অপুমান্নামালেক আফসারি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত বাবার কাছ থেকে জন্মদিনের শেষ শুভেচ্ছা

পরবর্তী

অ্যাশেজের শুরুতেই হাসছে অস্ট্রেলিয়া

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজের শুরুতেই হাসছে অস্ট্রেলিয়া

আমরা আমাদের সূর্য সন্তানদের হারিয়েছি: হাইকোর্ট

সর্বশেষ

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT