বলিউডের কিং অব রোমান্স শাহরুখ খান বলে কথা, যদিও এবার ৫২তম জন্মদিনটা আলীবাগের সমুদ্রতীরবর্তী রিসোর্টে হয়েছে।তবুও কিন্তু হাজারো ভক্তদের তিনি একদম নিরাশ করেননি। অন্য সময়ের মতই আলীবাগ থেকে ফিরে বৃহস্পতিবার তাঁর রাজপ্রাসাদ ‘মান্নাতে’ বারান্দায় ছোট ছেলে আব্রাহামকে দেখা গেলো।
আর সেই সময় হাজার হাজার ভক্ত জড়ো হয় মান্নতের সদর দরজায়। ব্যালকনি থেকে হাত নেড়ে, সেলফি তুলে তাদের ভালোবাসার জবাবও দেন কিং খান।পরনে স্ট্রাইপ শার্ট, চোখে ‘অ্যভিয়েটর ফ্রেম’-এর চশমা। পাশে ক্যামোফ্লেজিং টি-শার্ট পরে দাঁড়িয়ে ছিল ছোট্ট আব্রাম।
তবে সেলফিতে আব্রাহাম হলুদ টিফিন বক্স হাতে নিয়ে খুব ক্লান্ত মুডে ছবি তুলছে বাবার সাথে। কারন তাঁর কিছুক্ষণ আগেই আলীবাগ থেকে সারারাত শাহরুখ খানের জন্মদিন পার্টি করে ফিরেছেন সবাই। তাই চোখে মুখে বেশ ক্লান্ত লাগছিল আব্রাহামকে।
৫২ তম জন্মদিনে ভক্তদের পেছনে নিয়ে সেলফি টুইটারে পোস্ট করে কিং খান লিখেন, ‘আলোর একটি রশ্মি, একটি ভালবাসার সমুদ্র… প্রতি বছর আমার জীবনকে এভাবেই আনন্দে ভরে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। বলিউড লাইফ
A ray of sunshine… A sea of love…
Thank you all for the happiness you bring every year! pic.twitter.com/teTr4FRGC7— Shah Rukh Khan (@iamsrk) November 2, 2017








