চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ আতপ চালে অভ্যস্ত হচ্ছে: খাদ্য অধিদপ্তর

মাশরুর শাকিলমাশরুর শাকিল
৩:৩১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৭
সাক্ষাতকার
A A

১৬ অক্টোবর ছিল বিশ্ব খাদ্য দিবস। এবার দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল: ‘অভিবাসনে ভবিষ্যত বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও। তবে, এবার বিশ্ব খাদ্য দিবসের আগে-পরে খাদ্য সার্বভৌমত্ব ও খাদ্য নিরাপত্তা বিষয়ে বেশকিছু প্রশ্ন উঠেছে। বিশেষ করে সম্প্রতি চাল, মাছ, সবজিসহ প্রতিটি খাদ্য পণ্যেরই দাম হু হু করে বাড়া এবং আমদানি নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় খাদ্য সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। সেসঙ্গে নানা শঙ্কাও তৈরি হয়েছে।

এসব প্রশ্নের উত্তর খুঁজতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ বদরুল হাসানের মুখোমুখি হয় চ্যানেল আই। তিনি বলেছেন, সামনে আমন মৌসুম শুরুর আগেই চালের দাম কমবে। আরো নানা বিষয়ে কথা বলেছেন তিনি।

চ্যানেল আই: খাদ্য বা চাল নিয়ে যে সংকট তৈরী হয়েছিল এর প্রকৃত কারণ কী? আপনারা কি কোন তদন্ত কমিটি করে কারণ খোঁজার চেষ্টা করেছেন? যদি করেন তবে তার ফলাফল কি?

মোঃ বদরুল হাসান: সাধারণত আমন মৌসুম শেষে বাজারে চালের মূল্য বাড়তে থাকে এবং বোরো মৌসুম শুরুর পর পরই আবার তা কমতে থাকে। কিন্তু এবার নানা কারণে এপ্রিল মাস থেকে চালের দাম বাড়তে থাকে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পাহাড়ী ঢল ও অতি বৃষ্টিতে হাওর অঞ্চলের ৬টি জেলায় অকাল বন্যায় ফসল ক্ষতিগ্রস্থ হয়। এর পর থেকে চালের বাজার দর বাড়তে থাকে। পরবর্তীতে সারাদেশে বোরো ধান নেকব্লাস্ট রোগে আক্রান্ত হয়; তাছাড়া শিলা ও অতিবৃষ্টিতে এবং উত্তর বঙ্গের শস্য প্রধান জেলায় যেখানে সাধারণত বন্যা হয় না, সেখানে আগস্ট মাসে বন্যা হওয়ায় ফসল ক্ষতিগ্রস্ত হয়। এসবের প্রভাবে বাজারে চালের মূল্য বৃদ্ধি পেতে থাকে। চাল আমদানির ক্ষেত্রে ২৮% শুল্ক বলবৎ থাকায় গত ২ অর্থবছরে বেসরকারি পর্যায়ে উল্লেখযোগ্য পরিমাণ চাল আমদানি হয়নি। গত অর্থবছরে মাত্র ১.৩৩ লাখ মে. টন ও পূর্ববর্তীবছরে ২.৫৬ লাখ মে.টন চাল বেসরকারিভাবে আমদানি হয়েছে। কম আমদানির ফলে এ সময় বাজারে চালের যোগান প্রয়োজন মাফিক বাড়েনি। আবার দফায় দফায় আমদানি শুল্ক প্রত্যাহার করায় রপ্তানিকারক ভারতও দফায় দফায় চালের মূল্য বৃদ্ধি করে। তাছাড়া বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং খাদ্যশস্য বহির্ভূত অন্যান্য পণ্য আমদানির প্রচণ্ড চাপ থাকায় খাদ্যশস্যবাহী ট্রাকে চাল আমদানি কিছুটা ব্যয়বহুল হয়ে পড়ে। ফলে আমাদানি শুল্ক প্রত্যাহার করার পর বাজারে চালের মূল্য নিম্নমূখী হলেও কাঙ্খিত পর্যায়ে তা নামেনি। এ সময়ে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বন্যা ও চালের ঘাটতি নিয়ে নানামুখী সংবাদ ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এতে একদিকে ভোক্তাদের চাল ক্রয়ের প্রবণতা বৃদ্ধি পায়, অপরদিকে ব্যবসায়ী/কৃষকদের চাল/ধান বিক্রয়ের প্রবণতাও হ্রাস পায়। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে “‍‍সেপ্টেম্বর ১৫ তারিখ হতে তিন মাসের জন্য ভারত নন-বাসমতি চালের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে” মর্মে মিথ্যা নোটিফিকেশন প্রচার হয়। এতে চালের দাম দ্রুত বেড়ে যায়। চালের বাজার বৃদ্ধির বিষয়ে কোন তদন্ত কমিটি করা হয়নি।

চ্যানেল আই: সংকট সমাধানে সরকার আমদানি শুরু করে, শুল্ক কমায়? এমনকি ২.৫ লাখ আতপও আনে? কিন্তু এখনো খুচরা বাজারে চালের দাম কমছে না। কারণ কী?

মোঃ বদরুল হাসান: এখন মোটা ও মাঝারি মানের চালের দাম কমতে শুরু করেছে। খাদ্যশস্যের বাজারমূল্যের উর্ধ্ব গতির প্রবণতা রোধ এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদানের জন্য গত ২০.০৯.১৭ তারিখ থেকে সারাদেশে ওএমএস কার্যক্রম শুরু করা হয়েছে। গত ২০.০৯.১৭ তারিখে গড় বাজার মূল্য ছিল ৪২.৩৪ টাকা। গত ৮.১০.১৭ তারিখে গড় বাজার মূল্য ছিল ৪০.৮৮ টাকা। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের গর বাজারমূল্য আরো কম ছিল- প্রায় ৩৮ টাকা। সুতরাং বাজারমূল্য নিম্নগামী। আমরা আশা করছি, সামনে আমন মৌসুম শুরুর পূর্বেই বাজার মূল্য আরও কমবে।

Reneta

চ্যানেল আই: ভিয়েতনাম থেকে আতপ আনা হয়। কিন্তু রাজধানীসহ দেশের বড় একটি অংশের মানুষ আতপ খায় না। ডিলারও আতপ বিক্রি করতে চাচ্ছে না। এ আতপ চাল নিয়ে আপনাদের পরিকল্পনা কী?

মোঃ বদরুল হাসান: ভারত ছাড়া চাল রপ্তানিকারক দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মায়ানমার সাধারণত সিদ্ধচাল উৎপাদন করে না। দেশে চালের মজুত বৃদ্ধির জন্য ভিয়েতনাম, কম্বোডিয়া ও মায়ানমার এর সাথে আতপ চালের জন্য G2G চুক্তি করা হয় এবং আহুত ৭টি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৩.৫ লাখ মে:টন সিদ্ধ চালের চুক্তি করা হয়। ভারত ছাড়া অন্যান্য দেশে সিদ্ধচাল না পাওয়ায় বাধ্য হয়ে দ্রুত সময়ে চাল সংগ্রহের জন্য আতপ চালের G2G চুক্তি করা হয়।  চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং খুলনা বিভাগের কিছু অঞ্চলের অধিবাসী আতপ চাল খেতে অভ্যস্ত। ঢাকাসহ অন্যান্য অঞ্চলের মানুষ ক্রমে আতপ চাল গ্রহণে অভ্যস্ত হচ্ছেন। বর্তমানে ওএমএস কার্যক্রমে আগের চেয়ে আতপ চাল বেশি বিক্রি হচ্ছে। এ চাল নিস্পত্তিতে কোন সমস্যা আছে মর্মে প্রতীয়মান হয় না।

চ্যানেল আই: চাল সংকটের জন্য বড় মিল ও আমদানিকারকদের অবৈধ মজুদদারী দায়ী বলেছে  সংবাদপত্র ও গণমাধ্যম ? আসলেই অবৈধ মজুদদারী হয়েছিল? হয়ে থাকলে তা মনিটরিং করা গেল না কেন?

মোঃ বদরুল হাসান: যখন কোন পণ্যের যোগান কোন কারণে হ্রাস পায়, তখন স্বাভাবিকভাবেই তার দাম বৃদ্ধি পায়। অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে যোগানের ঘটতির সম্ভাবনা অনুমান করলে একদিকে ভোক্তাদের ক্রয় চাহিদা বৃদ্ধি পায়, অন্যদিকে অধিক মুনাফার আশায় স্বচ্ছল কৃষক ও ব্যবসায়ীদের মজুদের প্রবণতা বৃদ্ধি পায়। মুক্ত বাজার অর্থনীতির এটাই নিয়ম।
খাদ্যশস্য আমদানিকারক, আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং চালকল ও ময়দাকল মালিকগণকে যারা সর্বমনিম্ন ১ (এক) মে:টন খাদ্যশস্য অর্থাৎ ১০০০ (এক হাজার) কেজি ধান/চাল, গম/গমজাত দ্রব্য, সয়াবিন ও পামওয়েল, চিনি এবং ডাল মজুত ও ক্রয় বিক্রয় করেন তাদের The Essentianl Comnodity Act 1956 এর আওতায় ২০১১ সাল থেকে খাদ্যশস্য লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা ছাড়াও খাদ্যশস্য মজুতের পরিমাণ ও মেয়াদ নির্ধারণ করে দেয়া হয়েছে এবং পাক্ষিক ভিত্তিতে খাদ্যশস্য লেনদেন প্রতিবেদন দাখিলের বিধান করা হয়েছে। কিন্তু, অনেক ব্যবসায়ী এ লাইসেন্স এখনও গ্রহণ করেননি এবং পাক্ষিক প্রতিবেদন দাখিল থেকে বিরত থাকছেন। আবার ২০১১ সালের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত চালের দাম কম থাকায় লাইসেন্স বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়নি। বেসরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত ও লেনদেন সম্পর্কে সঠিক তথ্য পরিবীক্ষণ করার উদ্দেশ্যে আগামী ৩০.১০.১৭ তারিখের মধ্যে সকল ব্যবসায়ীকে লাইসেন্সের আওতাভূক্ত করার কার্যক্রম চলছে এবং তাদের নিকট হতে পাক্ষিক সঠিক প্রতিবেদন সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে।

চ্যানেল আই: ভবিষ্যতে চাল সংকট যাতে না হয় সেজন্য কী ধরনের ব্যবস্থ নেয়া হচ্ছে ?

মোঃ বদরুল হাসান: ভবিষ্যতে চালের সংকট যাতে না হয়, সেজন্য নিরাপত্তা মজুদ বৃদ্ধি করার চিন্তা ভাবনা চলছে। এবছর সরকারি পর্যায়ে মজুদের সংকট না হয় সেজন্য চলতি অর্থবছরে অভ্যন্তরীণ সংগ্রহ ছাড়াও ১৫ লাখ মে:টন চাল এবং ৫ লাখ মে:টন গম আমদানির পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া আমদানি শুল্ক ২৮ % থেকে নামিয়ে ২% করে চাল আমদানির ক্ষেত্র অবারিত করা হয়েছে। ফলে আর চালের সংকট হবে না।

চ্যানেল আই: চাল সংকটের পূর্বানুমান ছিল কি? যদি থাকে তবে কিভাবে ? যদি না থাকে তবে নাই কেন ? প্রাতিষ্ঠানিক কোন দুর্বলতা ছিল কিনা জানতে চাই ।

মোঃ বদরুল হাসান:বর্তমান চাল সংকটের মূল কারণ প্রাকৃতিক দুযোর্গ। এ দুর্যোগের কারণে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারের স্বাভাবিকতা ক্ষুণ্ন হয়েছে; চালের দাম বৃদ্ধি পেয়েছে। আকস্মিক প্রাকৃতিক কারণ সম্পর্কে পুর্বানুমান করা খুবই কঠিন। এটাকে প্রাতিষ্ঠানিক দুর্বলতা বলা যায় না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খাদ্য অধিদপ্তরখাদ্য নিরাপত্তাচালের দামবিশ্ব খাদ্য দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে তুমুল বৃষ্টি: বেড়েছে শিক্ষার্থী ও কর্মজীবীদের দুর্ভোগ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চার্লসের প্রতি দুর্বল ছিলেন আমার মা: ট্রাম্প

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ভয়াল ২৯ এপ্রিল: উপকূলবাসীর স্বজন হারানোর দিন

এপ্রিল ২৯, ২০২৬

খেলোয়াড়েরা প্রত্যাবর্তনের যে গল্প লিখেছে তাতে খুশি: কোম্পানি

এপ্রিল ২৯, ২০২৬
হৃদয়স্পন্দন থামিয়ে দেওয়া সেই মুহূর্ত ট্রেনের নিচে ছেলেকে জাপটে ধরলেন বাবা।

হৃদয়স্পন্দন থামিয়ে দেওয়া সেই মুহূর্ত: ট্রেনের নিচে ছেলেকে জাপটে ধরে বাঁচালেন বাবা

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT