চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের ভ্রুণ তৈরির শেষ ধাপে বিজ্ঞানীরা?

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
২:৩২ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ক্লোন-ক্লোনিং-বানর-চীন

প্রথমবারের মতো জটিল ক্লোনিং প্রযুক্তির আধুনিকায়ন করে বানর ক্লোন করার দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। এই প্রযুক্তিতেই ১৯৯৬ সালে ভেড়া ডলিকে ক্লোন করা হয়েছিল।

এই সফলতার পর একই প্রক্রিয়ায় মানুষের ভ্রুণও ধীরে ধীরে ক্লোন করা সম্ভব বলে আশা করছেন বিজ্ঞানীরা, যার সাহায্যে চিকিৎসা শাস্ত্রে আরও অনেক বেশি উন্নতি করা সম্ভব।

তবে এখনই মানব ক্লোনিং নিয়ে কাজ করতে চান না তারা। এছাড়া মানুষকে নিয়ে এই গবেষণা কতটা ন্যায়সঙ্গত হবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

বুধবার এই গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে জার্নাল সেল-এ।

সাংহাইয়ে বিজ্ঞানীদের একটি দল জিনগতভাবে হুবহু একরকম মাকাক বানরের জন্ম দেন জটিল ক্লোনিং প্রযুক্তির আধুনিকায়ন করে ব্যবহার করে। বানর দু’টো দেখতে একই রকম। তাদের নাম রাখা হয়েছে হুয়া হুয়া এবং ঝং ঝং। নাম দু’টি এসেছে চীনা বিশেষণ ঝংহুয়া থেকে, যার অর্থ ‘চীন জাতি’ বা ‘চীনের জনগণ’।

অবশ্য পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম প্রাইমেট বর্গের (বানর জাতীয় স্তন্যপায়ী প্রাণী, মানুষও এর অন্তর্ভুক্ত) কোনো প্রাণীর সফল ক্লোন নয়। ১৯৯৯ সালে টেট্রা নামের এক রিসাস বানরের সফল ক্লোন করেছিলেন বিজ্ঞানীরা। তবে সেই প্রক্রিয়াটি ছিল তুলনামূলক সরল এবং সীমাবদ্ধ। ওই প্রযুক্তিতে সীমিত সংখ্যক ক্লোন করা সম্ভব। টেট্রার ক্ষেত্রে বিজ্ঞানীরা একটি নিষিক্ত ভ্রুণকে সফলভাবে দু’ভাগে ভাগ করে ক্লোন তৈরি করেন, যা আইডেন্টিক্যাল (প্রায় হুবহু দেখতে, সর্বাধিক জিনগত সাদৃশ্যযুক্ত) জমজ জন্মের প্রাকৃতিক প্রক্রিয়ারই অনুরূপ।

Reneta

তবে হুয়া হুয়া আর ঝং ঝং-এর ক্ষেত্রে আরও অনেক আধুনিক ও জটিল প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। গত দু’বছর ধরে টানা এই প্রযুক্তি নিয়ে গবেষণা চলছিল বলে জানিয়েছে সিএনএন। এই একই প্রযুক্তি ব্যবহারে ডলিকে ক্লোন করা সম্ভব হয়েছিল, যাকে ধরা হয় এ পর্যন্ত সবচেয়ে সফল স্তন্যপায়ী ক্লোনিং। সেই প্রক্রিয়ার আধুনিকায়ন করে আরও উন্নত করার ফল হিসেবে জন্ম হলো এই দুই মাকাক বানরের।

সোমাটিক সেল ট্রান্সফার বা এসসিএনটি নামের এই প্রক্রিয়ায় বিজ্ঞানীরা একটি অনিষিক্ত ডিম্বাণুকে নতুনভাবে গঠন করেন। গবেষকরা প্রথমে ডিম্বাণুর সবচেয়ে বেশি জিনগত তথ্যবহুল অংশ নিউক্লিয়াস সরিয়ে আরেকটি কোষের নিউক্লিয়াসের জায়গায় বসিয়ে দেয়া হয়। এরপর বিশেষ উদ্দীপনা দিয়ে সেটিকে ভ্রুণে পরিণত করা হয়। এরপর সেই ভ্রুণটিকে মায়ের গর্ভে বসানো হয়। এই প্রক্রিয়ায় অনেক বেশি সংখ্যক একই জিনেটিক বৈশিষ্ট্যযুক্ত প্রাণীকে জন্ম দেয়া সম্ভব।ক্লোন-ক্লোনিং-বানর-চীন

এ পর্যন্ত এসসিএনটি প্রযুক্তিতে ব্যাঙ, ইঁদুর, খরগোশ, শুকর, গরু ও কুকুরসহ ২০টি ভিন্ন ভিন্ন প্রাণীর ক্লোন করা সম্ভব হয়েছে। কিন্তু বেশ কয়েকবার মানুষ ছাড়া প্রাইমেট বর্গের প্রাণীর ক্লোন করার চেষ্টার পরও ব্যর্থ হন বিজ্ঞানীরা।

সাংহাইয়ের গবেষণা দলটির প্রধান মামিং পু জানান, তিন বছর ধরে বানরের ক্লোনিং নিয়ে গবেষণা করছিল তার দল। অবশেষে ৭৯টি স্থিতিশীল সুস্থ ক্লোন করা ভ্রুণ তারা তৈরি করতে সক্ষম হন। সেগুলোকে ২১টি মেয়ে বানরের গর্ভে স্থাপন করার পর ৬টি বানর গর্ভধারণ করে। সেখান থেকে অবশেষে ২০১৭ সালের শেষের দিকে জন্ম হয় এই দুই বানর হুয়া হুয়া ও ঝং ঝংয়ের।

 

Jui  Banner Campaign
ট্যাগ: ভ্রুণমানবভ্রুণমানবভ্রুণের জন্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ অনুষ্ঠানে পবিত্র ধর্মীয় গ্ৰন্থ থেকে পাঠ না করায় তীব্র নিন্দা-ক্ষোভ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানালেন বিসিবি-বাফুফে সভাপতি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT