চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বলিউডে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ–র অভিষেক নিয়ে আলোচনা নতুন নয়। তবে এবার সামনে এলো তার প্রথম বলিউড প্রজেক্টের মুক্তির নির্দিষ্ট তারিখ। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ জানিয়েছে, রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে আগামী ১৯ মার্চ।

সিরিজটি পরিচালনা করেছেন বলিউডের চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন। হিন্দি ও ইংরেজির পাশাপাশি প্রথমবারের মতো বাংলা ভাষায়ও মুক্তি পাচ্ছে সনি লিভের কোনো সিরিজ- যা বাংলাদেশের দর্শকদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করেছে।

‘জ্যাজ সিটি’র কেন্দ্রীয় চরিত্র জিমি রয় হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে। ট্রেলারে তার একাধিক ভিন্ন রূপ ইতোমধ্যে দর্শকের কৌতূহল বাড়িয়েছে। গল্পের মূল আবর্তন এই চরিত্রকে ঘিরেই।

শুভ জানিয়েছেন, এটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে সংলাপের পাশাপাশি সংগীতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগীত, সংলাপ ও নীরবতার সমন্বয়ে নির্মিত হয়েছে সিরিজটির আবহ।

জানা গেছে, এই সিরিজে শুভ অভিনয় করেছেন বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি— চারটি ভাষায়। সিরিজটির পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। সেই সময়ের টানাপোড়েন, পরিবর্তন ও মানবিক দ্বন্দ্ব উঠে এসেছে কাহিনিতে।

সিরিজে শুভর বিপরীতে রয়েছেন সৌরসেনী মিত্র। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকে।

Reneta

সব মিলিয়ে ‘জ্যাজ সিটি’ শুধু আরিফিন শুভর বলিউড অভিষেকই নয়, বরং বাংলাদেশি প্রেক্ষাপটে নির্মিত একটি আন্তর্জাতিক মানের রাজনৈতিক থ্রিলার হিসেবেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ১৯ মার্চ মুক্তির পরই বোঝা যাবে, বলিউডে শুভর এই যাত্রা কতটা সফল হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভকলকাতাজ্যাজ সিটিপাকিস্তানবাংলাদেশভারতসিনেমাসিরিজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬০১

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুশনার-সম্পর্কিত পর্যটন প্রকল্প ঘিরে আলবেনিয়ায় বিক্ষোভ

জুন ৩, ২০২৬
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, ছবি: সংগৃহীত।

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, অবক্ষয় ও পুনর্গঠনের রূপরেখা

জুন ৩, ২০২৬

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT