ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্ব স্ব ধর্মের পবিত্র ধর্মীয় গ্ৰন্থ থেকে পাঠ না করায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনটি এক প্রেস বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভের কথা জানায়।
বিবৃতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় বলেন, যে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যমূলক নতুন বাংলাদেশ গড়ার সূচনা হয়েছিল। সেটা সেই তিমিরেই রয়ে গেল? শুরুতেই বৈষম্য!
তিনি বলেন, সংবিধানের ২ (ক ) স্পষ্ট উল্লেখ আছে, প্রত্যেক নাগরিকের অধিকার সমান। তাহলে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্ৰহণ অনুষ্ঠানে কেন অন্যান্য ধর্মাবলম্বী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের স্ব স্ব ধর্মের প্রধান পবিত্র ধর্মীয় গ্ৰন্থ থেকে পাঠ করানো হলো না কেন? তবে কি আমরা শুরুতেই হোঁচট খেলাম?







