চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের প্রতি ভালোবাসাই অসাম্প্রদায়িকতার মূল মন্ত্র

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০২ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

বাংলাদেশসহ সারা বিশ্বে যখন খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার মুখে শোনা গেলো শঙ্কা জাগানো এক খবর।

বড়দিন উপলক্ষে মঙ্গলবার তিনি গিয়েছিলেন বনানীর ক্যাথলিক চার্চ পরিদর্শনে। সেখানে সাংবাদিকদের কাছে ডিএমপি কমিশনার উদ্বেগ প্রকাশ করে বলেন, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে সব ধর্মের মানুষ পাশাপাশি থেকে নিজ নিজ ধর্ম পালন করছে। মাঝে মধ্যে যে, তাতে কিছুটা বিঘ্ন ঘটানোর চেষ্টা যে হয়নি; তাও বলা যাবে না। নানা উদ্দেশ্য নিয়ে তা করা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল ধর্মের লেবাসে তাতে ইন্ধন দিয়েছে। যদিও তাতে তারা ব্যর্থই হয়েছে বারবার।

মূলত এ দেশের মানুষের মধ্যে থাকা শক্তিশালী অসাম্প্রদায়িক চেতনার কারণে প্রতিক্রিয়াশীল সেই চক্রটি সফল হতে পারেনি। হাতে হাত রেখে জনগণ তা রুখে দিয়েছে। কিন্তু তারপরও উদ্বেগ ও শঙ্কা তৈরি হওয়ার কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচন। কেননা, নির্বাচনকে কেন্দ্র এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা নতুন নয়।

সোশ্যাল মিডিয়ার তুমুল অগ্রগতির পাশাপাশি তার অপব্যবহারের শঙ্কা অমূলক নয়। ডিএমপি কমিশনার নিশ্চয়ই, নির্দ্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতেই তার উদ্বেগের কথা বলেছেন। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই কেউ যেন এর সুযোগ না নিতে পারে।

বাংলাদেশে বড়দিনে এমন উদ্বেগের খবরের মধ্যে সুন্দর কিছু কথা বলেছেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। উন্নত দেশের লোকজনকে তিনি ভোগবাদী জীবন পরিহার করে সাধারণ জীবনযাপনের আহ্বান জানিয়ে বলেছেন, একটি স্থিতিশীল দারিদ্র্যের মধ্যে যিশুর জন্ম হয়েছিল, এটা প্রত্যেককে জীবনে প্রতিফলিত করা উচিত।

Reneta

তিনি ভোগবাদীদের আত্মজিজ্ঞাসার আহ্বান জানিয়ে বলেছেন, জীবনযাপনের জন্য আমার কি সত্যিই এত ভোগবাদী বস্তু এবং জটিল ব্যবস্থার দরকার আছে? এসব অপ্রয়োজনীয় অতিরিক্ত জিনিস ছাড়াই কি  চলতে পারি না?

আমরা মনে করি, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরও খোঁজা প্রয়োজন। মানুষের প্রতি মানুষের ভালবাসা আর সম্প্রীতিই পারে একটি শান্তিপূর্ণ সমাজ বা পৃথিবীকে প্রতিষ্ঠা করতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অসাম্প্রদায়িক বাংলাদেশঅসাম্প্রদায়িকতাবড়দিনসম্প্রীতিসাম্প্রদায়িকতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে আসামী ছিনতাই করতে পুলিশের ওপর হামলা

পরবর্তী

নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলায় ডিআরইউর নিন্দা

পরবর্তী

নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলায় ডিআরইউর নিন্দা

অবিলম্বে সিইসির পদত্যাগ চেয়েছেন ফখরুল

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT