মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে আরো পাসপোর্ট অফিস তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন । বৃহস্পতিবার সচিবালয়ের নয় নম্বর ভবনে পাসপোর্ট অফিস উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
সচিবালয়ের পাসপোর্ট অফিস উদ্বোধন করে আসাদুজ্জামান খাঁন বলেন, পাসপোর্ট করতে গিয়ে দালালদের হাতে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়। পাসপোর্ট অফিস বাড়লে এই হয়রানি বন্ধ হবে।
এসময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কাজে আটকে থাকেন। তারা পাসপোর্ট করতে যেতে পারেন না। তাই এ অফিস স্থাপনের ফলে তারা উপকৃত হবেন।









