চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাক-বাজেট আলোচনা: পাঁচ বছরের জন্য পলিসি সাপোর্ট চান পোশাকশিল্প মালিকরা

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৮:৫৯ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A

পোশাক খাতের উন্নয়নে প্রতিবছর বছর পলিসি সাপোর্ট না দিয়ে আগামী বাজেটে একসাথে পাঁচ বছরের জন্য পলিসি সাপোর্ট দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে পোশাক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক ২০১৭-১৮ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান এসব দাবি জানান। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে সোর্স ট্যাক্স নেওয়া বন্ধ করারও দাবি জানান।

সভায় বিজিএমইএ ছাড়াও নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা উপস্থিত ছিলেন।

‘অডিটের কারণে ব্যবসায়ীরা হয়রানির শিকার হন’ এমন অভিযোগ করে তিনি বলেন, ‘প্রতিবছর কারখানার অডিট করা হয়। এতে ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। তাই হয়রানির নামে প্রতিবছর অডিট বন্ধ করা উচিত। তবে অসৎ ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা উচিত।’

বিশ্ববাজারে গত বছর পোশাকের চাহিদা কমেছে সাড়ে ৭ শতাংশ উল্লেখ করে বিজিএমইএর সভাপতি বলেন, ভারত সরকার গত বছর পোশাক রপ্তানিতে নিজেদের অবস্থান শক্ত করতে নিজেদের ব্যবসায়ীদের প্রণোদনা দিচ্ছে। তাই আমাদেরও উৎসে কর বন্ধ করে দেওয়া উচিত। সেটি না হলে অন্তত দুই বছরের জন্য এটি বন্ধ করা উচিত।’

সিদ্দিকুর রহমান বলেন, আগামী বাজেটে বাস্তবায়নের জন্য বিজিএমইএ প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, উৎসে কর কর্তনকে সর্বনিম্ন কর বিবেচনা না করে আগের মতো চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করা, গ্যাস-বিদ্যুৎ-পানির বিলে মূসক অব্যাহতি, এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া, ফায়ার ফাইটিং পাম্প ও স্প্রিংকলারসহ অগ্নিনিরাপত্তার সব যন্ত্রপাতি শুল্কমুক্ত সুবিধায় আমদানির দাবি জানিয়েছেন তিনি।

Reneta

ভ্যাট আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন ভ্যাট আইনে কিছু বিষয় আছে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে। তাই সাধারণ মানুষের ক্ষতি হবে-এমন বিষয়গুলো ভেবেচিন্তে কার্যকর করা উচিত।’

বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি বলেন, পৃথিবীর কোনো উৎপাদনশীল রাষ্ট্রে উৎসে কর নেই। এখানেও তুলে দেওয়া দরকার। তিনি বলেন, ‘বিমান ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হাজার হাজার টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে। আমরা ভর্তুকি চাই না, নীতিসহায়তা চাই।’

আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

এ সময় তিনি বলেন, সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দিতে এনবিআর প্রস্তুত। আর যারা অসৎ তাদের জন্য এনবিআর বাঘের থাবা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরনজিবুর রহমানবিকেএমইএবিজিএমইএসিদ্দিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT