সাগরপথে মানব পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার: সিআইডি

সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচার চক্রের মোহাম্মদ আছেমকে গ্রেপ্তার করেছে সিআইডি। আসামী আছেম তেজগাঁও কলেজের বিবিএ অনুষদের প্রভাষক।
সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, গত কয়েক বছরে হাজার হাজার মানুষকে সাগরপথে পাচার করা একটি মানব পাচারকারী চক্রের এখানকার মূল হোতা আছেম।
এই চক্রের সদস্যরা বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অবস্থান করছে। এই চক্রটি বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানিয়েছেন সিআইডির মুখপাত্র।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



