বিনোদন

‘মানব কম্পিউটার’ বিদ্যা!

‘মানব কম্পিউটার’ বিদ্যা!

১৩ সংখ্যার দুটি নম্বর নিমিষেই গুণ করে সঠিক উত্তর দেয়ায় ১৯৮২ সালে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ অন্তর্ভুক্ত হন ভারতীয় লেখক শকুন্তলা দেবী। তাকে বলা হতো ‘মানব কম্পিউটার।’ তার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘শকুন্তলা দেবী’। ‘শকুন্তলা দেবী’র চরিত্রে দেখা যাবে বলিউড তারকা বিদ্যা বালানকে। সোমবার প্রকাশ পেয়েছে ছবির টিজার।

বিদ্যা বালান তার টুইটারে ‘শকুন্তলা দেবী’ ছবির টিজার শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিনি ছিলেন সব অর্থেই অসাধারণ! মানব কম্পিউটারে সম্পর্কে জানুন।’

সিনেমাটি পরিচালনা করছেন আনু মেনন। আনু মেনন জানিয়েছেন, শকুন্তলা দেবী সবসময়েই তাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। তিনি ছিলেন অসাধারণ একজন নারী। সময়ের থেকে এগিয়ে থাকতেন তিনি। শকুন্তলা দেবীর চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে তিনি খুশি।

সিনেমাটি প্রযোজনা করছেন বিক্রম মালহোত্রা। ‘শকুন্তলা দেবী’ মুক্তি পাবে ২০২০ সালে।

বিষয়:বিদ্যা বালান শকুন্তলা দেবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…