চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবাধিকারের বৈশ্বিক সনদে জেন্ডার বৈচিত্র্য অন্তর্ভূক্তির আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২১
বাংলাদেশ
A A
gender equilty

মানবাধিকার সনদে জেন্ডার বৈচিত্র্য বিবেচনায় ‘ইক্যুইটি’ তথা সমতার ধারণাটি অনুপস্থিত উল্লেখ করে সাত দশক আগে গ্রহণ করা মানবাধিকারের বৈশ্বিক সনদে জেন্ডার বৈচিত্র্য অন্তর্ভূক্তির আহ্বান জানানো হয়েছে।

মানবাধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে আর্টিকেল নাইনটিন এর আয়োজনে ‘মানবাধিকার: জেন্ডার সমতায় অগ্রগতি’ শীর্ষক একটি অনলাইন আলোচনা সভা (ওয়েবিনার) অনুষ্ঠিত হয়। ওই ওয়েবিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্ধা রেজওয়ানা এ আহ্বান জানান।

তিনি বলেন: জেন্ডার বৈচিত্র্য বিবেচনায় মানবাধিকার সনদে ‘ইক্যুইটি’ তথা সমতার ধারণাটি অনুপস্থিত, যা নারী-পুরুষের বাইরে অন্য লিঙ্গের মানুষের জন্য বৈষম্যমূলক। এ বৈষম্য রুখতে সাত দশক আগে গ্রহণ করা মানবাধিকারের বৈশ্বিক সনদে জেন্ডার বৈচিত্র্য অন্তর্ভূক্ত প্রয়োজন।

ওয়েবিনারে জেন্ডার এক্টিভিস্ট, জেন্ডার বৈচিত্র নিয়ে কাজ করা বিশেষজ্ঞ, ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিক, আইনজীবী নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকারকর্মীরা এতে অংশ নেন।

আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে ওয়েবিনারটির আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ পাঠিকা তাসনুভা আনান শিশির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. স্নিগ্ধা রেজওয়ানা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জেন্ডার ও যৌন বৈচিত্র্য, পারিবারিক সহিংসতা, সম্পত্তিতে নারীর অধিকার, আইনী বৈষম্য ইত্যাদি ইস্যু নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন।

Reneta

২০২১ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দেশের একটি বেসরকারি চ্যানেল টিভি চ্যানেলে সংবাদ পাঠ শুরু করেন তাসনুভা আনান শিশির।

আলোচনায় তিনি বলেন: ট্রান্সজেন্ডারদের অধিকার তথাকথিত পশ্চিমা সংস্কৃতির কোন বিষয় নয়। ট্রান্সজেন্ডাররাও বাংলাদেশের নাগরিক। আমাদের অধিকার ও মেধার স্বীকৃতি এবং সহযোগিতামূলক পরিবেশ দরকার, করুণা নয়।

আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন: মানবাধিকারের বর্তমানটি সনদটিতে পরিবর্তন আনা প্রয়োজন। নারী-পুরুষের বাইরে যৌন বৈচিত্র্যের সকল মানুষের অধিকারের কথা এখানে বলা দরকার।

তিনি আরও বলেন: বাংলাদেশে তৃতীয় লিঙ্গ ও যৌন বৈচিত্র্যের অন্য মানুষদের সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। সবার কথা বলার জন্য এখন খোলামেলা পরিবেশ তৈরি করা জরুরী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েবিনারজেন্ডার সমতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কঙ্গোতে ইবোলার সংক্রমণে বৈশ্বিক জরুরি অবস্থা জারি

মে ১৮, ২০২৬

হালুয়াঘাট সীমান্তে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে টহল জোরদার

মে ১৮, ২০২৬

তেল আনতে হরমুজের বিকল্প জ্বালানি করিডোর গড়ছে আরব বিশ্ব

মে ১৮, ২০২৬

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার, প্রতিবাদ করেও হয়নি লাভ

মে ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন দেখুন পূর্ণ বাংলা সংস্করণ

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? বাংলায় দেখুন সম্পূর্ণ চুক্তি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT