মানবপাচার বন্ধে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার দুপুরে সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সৌজন্য
সাক্ষাত শেষে এমন আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।
মানবপাচারের ঘটনাকে মর্মান্তিক মন্তব্য করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক সময়ে মানবপাচার ইস্যুতে সারাবিশ্বের নজর পড়ার ঘটনাও এক অর্থে ইতিবাচক।
বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী তৈরি পোশাক রপ্তানির শুল্ক কমানোর ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।






