মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের পলাতক ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়।
আদালতে আবেদনের উপর শুনানি করেন প্রসিকিউটর শাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন।আসামি পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ন ও মাসুদ রানা।
এই মামলার মোট আসামি ১১ জন। এর মধ্যে পাঁচ জন গ্রেফতার হয়ে কারাগারে আছেন, বাকি ছয় জন পলাতক। এই পলাতকদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন ।
এই মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ১১ জনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।







