আদালত

মানবতাবিরোধী অপরাধ: মৌলভীবাজারে ৫ জনের রায় বুধবার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলায় ও ইংরেজিতে লেখা সাইনবোর্ড, যা ট্রাইব্যুনালের অফিসের চিহ্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫ জনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে বুধবার (১০ জানুয়ারি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রায়ের এই দিন ধার্য করেন।

এর আগে ২০ নভেম্বর ট্রাইব্যুনাল এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখে আদেশ দেন।

এই মামলার ৫ আসামি হলেন- শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী।

২০১৬ সালের ৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

আসামি ইউনুস আহমেদ ও জায়ের আহমেদ চৌধুরী গ্রেফতার হয়ে কারাগারে আছে, বাকিরা পলাতক রয়েছে।

বিষয়:মানবতাবিরোধী অপরাধ মামলা রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…