চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার ৫ আসামির রায় যেকোনো দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলার আব্দুর রহমানসহ পাঁচ আসামির বিষয়ে রায় যে কোন দিন।

উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রেখে আদেশ দেয়।

প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল এ মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। আর আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজি এম এইচ তামিম।

এ মামলায় সাত আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু অভিযোগ গঠনের আগেই কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান আসামি আহাম্মদ আলী (৭৮)। আর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় মারা যান আরেক আসামী আব্দুর রহমান (৭০)। ফলে পলাতক পাঁচ আসামির বরুদ্ধে বিচারকাজ সম্পন্ন হয়েছে। পলাতক পাঁচ আসামি হলেন, শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন (৭০)।

এর আগে ২০১৭ সালের ১৯ এপ্রিল এ আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্যাগ: নেত্রকোণামানবতাবিরোধীমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর বায়ুদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ হাইকোর্টের

পরবর্তী

শাহরুখ পুলিশ অফিসার হলে কনস্টেবল হতে রাজি রণবীর

পরবর্তী
শাহরুখ খান

শাহরুখ পুলিশ অফিসার হলে কনস্টেবল হতে রাজি রণবীর

US-bangla-paln-crash

‘পাইলটের ধূমপানই ইউএস বাংলা দুর্ঘটনার একমাত্র কারণ নয়’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT