আদালত

মানবতাবিরোধী অপরাধ: জামায়াত নেতা খালেক মণ্ডলের রায় ২৪ মার্চ

প্রাচীন স্থাপনা ও সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা রঙের ঐতিহ্যবাহী স্থাপনা ও সবুজ উদ্যানের ছবি, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতক্ষীরার জামায়াত নেতা ও সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডল এবং খান রোকনুজ্জামানের রায় ঘোষণা করা হবে আগামী ২৪ মার্চ।

মঙ্গলবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন ধার্য করেন।

এই মামলার চার আসামির মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান বিচারাধীন অবস্থায় মারা যান।

আদালতে রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার। আর পলাতক আসামি খান রোকনুজ্জামানের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজী এম এইচ তামিম।

মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, আটকে রেখে নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

চূড়ান্ত যুক্তিতর্কে প্রসিকিউশন দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে। আর আসামি পক্ষ অভিযোগ থেকে আসামিদের খালাস চেয়েছে।

বিষয়:জামায়াত নেতা রায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…