চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধ: ‘আফ্রিকার পিনোশে’র যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ৩০, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

মানবতাবিরোধী অপরাধে চাদের সাবেক স্বৈরশাসক হিসেন হাবরে-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আফ্রিকান ইউনিয়নের একটি আদালত। সেনেগালের রাজধানী ডাকারে আফ্রিকান ইউনিয়ন সমর্থিত একটি আদালত মানবতাবিরোধী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

হিসেন হাবরের বিরুদ্ধে ৯০ এর দশকে চাদে ৪০ হাজার লোককে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এই প্রথমবারের মতো আফ্রিকান ইউনিয়ন সমর্থিত একটি আদালত ওই মহাদেশের একজন সাবেক শাসকের অত্যাচার-নির্যাতনের বিচার করল।

১৯৮২ সাল থেকে ১৯৯০ পর্যন্ত হাবরের সরকার চাদের ক্ষমতায় থাকার সময় এই মানবতাবিরোধী অপরাধগুলো সংঘটিত হয়। বর্বরতার জন্য কুখ্যাত হিসেন হাবরে-কে ‘আফ্রিকান পিনোশে’ বলে আখ্যায়িত করা হয়। ল্যাটিন আমেরিকান দেশ চিলির কুখ্যাত শাসক পিনোশের মতোই হত্যা,ধর্ষণ এবং ক্ষুদ্র জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার মতো অজস্র অপকর্মের হোতা ছিলেন হিসেন হাবরে।

তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগই অস্বীকার করে আদালতের আইনী বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এই গণহত্যাকারী। হাবরের বয়েস এখন ৭৩। তিনি তার চিরাচরিত সাদা আলখাল্লা, সানগ্লাস এবং পাগড়ি পরে আদালতে উপস্থিত হন। রায় ঘোষণার সময় তিনি নির্বিকার মুখে কাঠগড়ায় বসে ছিলেন।

কিন্তু ঐতিহাসিক এই রায়ের পর আদালতের বাইরে আনন্দে একে অন্যকে জড়িয়ে ধরেন সেই সময় নির্যাতিত কয়েক’শ নারী-পুরুষ এবং প্রাণ হারানো মানুষদের স্বজনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT