ঈর্ষা-বিদ্বেষ, হানাহানি ও রক্তারক্তি পরিহার করে দেশ, জাতি ও মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে বুধবার দিবাগত রাতে পাঠানো বাণীতে তিনি এই অঙ্গীকারের কথা জানান।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘পবিত্র শবে বরাত উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করি। পবিত্র রজনীতে সবার জীবন আনন্দময় ও সুখ শান্তিতে ভরে উঠুক এই প্রার্থনা করি।’
তিনি বলেন, ‘আমরা সবাই হানাহানি, রক্তারক্তি, ঈর্ষা, বিদ্বেষ পরিহার করে মানবজাতির কল্যাণে কাজ করে যাবো, এ মহান রাতে এটাই হোক আমাদের অঙ্গীকার।’
বাণীতে বেগম জিয়া পবিত্র শবে বরাতের রাতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।







