বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে ফাইনাল ম্যাচে নিজেদের জালে গোল জড়ানোর একমাত্র মালিক বনে গেছেন মারিও মানজুকিচ। ফ্রান্সের কাছে হারা ফাইনাল ম্যাচে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডে নাম উঠে গেছে রানার্সআপ ক্রোয়েশিয়ার স্ট্রাইকারের।
লুঝনিকিতে ম্যাচের ১৮ মিনিটের মাথায় ফরাসি তারকা অ্যান্টনে গ্রিজম্যানের নেয়া ফ্রি-কিক লাফিয়ে উঠে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। বল তার মাথা ছুঁয়ে নিজেদের জালেই জড়িয়ে যায়। হতবাক হয়ে যান ক্রোয়েশিয়ান তারকা।
পরে ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। মানজুকিচ একটি গোলও করেছিলেন। কিছুতেই কাজ হয়নি। শেষঅবধি ক্রোয়েশিয়াকে ২-৪ গোলে হারিয়েই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নিয়েছে ফ্রান্স।

যদিও ব্রিটিশ ইংরেজি দৈনিক ডেইলি মিরর বলছে, গ্রিজম্যানের করা ওই ফ্রি-কিকের সময় ফ্রান্স তারকা পগবা পরিষ্কার অফসাইড ছিলেন।









