অপরাধ

রাজধানীতে মাদ্রাসা ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

নিহত ছাত্রীর হাত মৃতদেহের পাশে পড়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত ছাত্রীর মৃতদেহের পাশে হাত পড়ে থাকা অবস্থায় দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তানের একটি মাদ্রাসা থেকে আব্দুর রহমান জিদান (১১) নামে এক ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) ভোরে গুলিস্তানের মদিনাতুল উলুম হাফিজিয়া নামে একটি মাদ্রাসা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

জিদান ওই মাদ্রাসার হাফিজি বিভাগের ছাত্র, তার পিতার নাম মো. হাফিজউদ্দিন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঢালুরশেরি গ্রামে তাদের বাড়ি।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল আলম চ্যানেল আই অনলাইনকে জানান, ভোরে মাদ্রাসার শিক্ষকদের খবরের ভিত্তিতে ওই ছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মাদ্রাসার ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে রেখে গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আবু বক্কর নামে জিদানের এক সহপাঠীকে পাওয়া যাচ্ছে না জানিয়ে রেজাউল আলম বলেন: মাদ্রাসার বেড়ার একটি অংশ ভাঙা অবস্থায় পেয়েছে। বক্করকে পাওয়া গেলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।

বিষয়:গলাকাটা ছাত্র মরদেহ মাদ্রাসা রাজধানী লাশ উদ্ধার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…