চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসার দুই ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
আদালত
A A

চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ী ইউনিয়নের, দিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার, চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

সোমবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন নির্যাতিতা এক ছাত্রীর বাবা। শিক্ষক ওয়াহিদুর রহমান চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ওই মাদ্রাসার ইবতেদায়ি প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান দীর্ঘদিন ধরে মাদ্রাসার চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিলেন। এ ব্যাপারে ভিকটিম এবং ক্লাসের অন্যান্য ছাত্রীরা প্রতিবাদ করলে শিক্ষক ওয়াহিদুর পরীক্ষায় ফেল করানো ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে।

একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে গত ২১ নভেম্বর দুই শিক্ষার্থী মাদ্রাসার সুপার ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শিক্ষক ওয়াহিদুর রহমানের অনৈতিক কাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে।

পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য কাজী জাহাঙ্গীর আলম, খন্দকার রাজা মিয়া ও তছকির মিয়া তালুকদারের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

এ পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি বিষয়টির সত্যতা পেয়ে প্রতিবেদন দেয়। পরে শিক্ষক ওয়াহিদুর রহমানকে সাময়িকভাবে চাকুরী থেকে অপসারণ করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইয়ূব আল-আনছারী জানান, দুই শিক্ষর্থীকে যৌন হয়রানির অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। সোমবার এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞ আদালত মামলাটি এফআইআরভুক্ত করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

ট্যাগ: বাহুবলযৌন হয়রানিহবিগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুষারের ১০ হাজার রানের কীর্তি

পরবর্তী

আওয়ামী লীগ মনোনিত প্রার্থীই ১৪ দলের প্রার্থী: নাসিম

পরবর্তী

আওয়ামী লীগ মনোনিত প্রার্থীই ১৪ দলের প্রার্থী: নাসিম

সরকারি কাজে বাধা দেয়ায় বিদেশী নাগরিককে দেশত্যাগের নির্দেশ

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT