চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদুরোকে জয় উৎসর্গ করে ম্যারাডোনার জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সাউথ আমেরিকার বামপন্থী নেতাদের সঙ্গে তার সখ্যতার কথা প্রায় সবারই জানা। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো স্যাভেজ ছিলেন তার ‘আত্মার আত্মা’। আর কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোকেও ডাকতেন ‘দ্বিতীয় বাবা’। এ দুজন দুনিয়া ছেড়ে চলে গেলেও তাদের শিষ্যদের সঙ্গে সমানতালে সম্পর্ক রাখছেন ম্যারাডোনা। এই যেমন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

মাদুরোর প্রশংসা করে নতুন বিতর্কে জড়িয়েছেন ম্যারাডোনা। সেইসঙ্গে একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানোর তীব্র প্রতিবাদ করেন। এমনকি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রুপে করতেও ছাড়েননি।

আর্জেন্টাইন কিংবদন্তি এখন মেক্সিকোর দ্বিতীয় ডিভিশন ক্লাব দোরাদোস দে সিনালোয়ার কোচ। তার ক্লাব গত রোববার তাম্পিকো মাদেরোকে ৩-২ গোলে হারানোর পরে ম্যারাডোনা সংবাদ সম্মেলনে বলেন, ‘এই জয় আমি নিকোলাস মাদুরো আর ভেনেজ়ুয়েলার মানুষকে উৎসর্গ করছি। যারা এই মুহূর্তে অসম্ভব কষ্টে দিন কাটাচ্ছে।’

Banglabid

এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেক্সিকোর ফুটবল ফেডারেশন ম্যারাডোনার বিরুদ্ধে তদন্ত শুরু করে। তার বিরুদ্ধে ফেডারেশনের একাধিক নৈতিক আচরণ বিধি ভাঙার অভিযোগ ওঠে। মেক্সিকান ফুটবল ফেডারেশনের একটি ধারায় বলা আছে, ফুটবলের সঙ্গে জড়িত সবাইকে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ থাকতে হবে।

তদন্তে ‘দোষী’ প্রমাণিত হলে বিশ্বজয়ী আর্জেন্টাইনকে নিষিদ্ধ অথবা আর্থিক জরিমানা করার কথা জানায় সংস্থাটি। সেই অনুযায়ী ম্যারাডোনাকে অনির্দিষ্ট অঙ্কের জরিমানা করা হল। জরিমানার ব্যাপারে এরবেশি কিছু জানায়নি মেক্সিকান ফুটবল ফেডারেশন।

ভেনেজুয়েলার বামপন্থী নেতা মাদুরোর সঙ্গে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। সেদেশে গিয়ে ম্যারাডোনা বন্ধুর হয়ে নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছিলেন। যে নির্বাচনকেই মার্কিন যুক্তরাষ্ট্র বলছে অবৈধ এবং অনৈতিক। এই মুহূর্তে ভেনেজুয়েলা তীব্র রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভেনেজুয়েলামাদুরোম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিভার আয়ুশ চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ-১৪২৬

পরবর্তী

বিশ্বকাপ দলে থাকতে তাসকিনের ‘দৌড়-ঝাঁপ’

পরবর্তী

বিশ্বকাপ দলে থাকতে তাসকিনের ‘দৌড়-ঝাঁপ’

করোনা

কর্ণফুলী পাড়ে বন্দরের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

সর্বশেষ

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু, প্রাণ গেল মায়েরও

আগস্ট ২১, ২০২৬

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT