রাহাত হোসাইন:
মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও একজন।
শনিবার রাত ৮টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁচামারা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরের বাঁচামারা নামকস্থানে একটি প্রাইভেটকার ঢাকা যাচ্ছিল। সেসময় পেছন থেকে ‘গ্রামীণ পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস প্রথমে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় এবং পরপরই পিছন থেকে আসা ‘ইমাদ পরিবহন’ এর আরেকটি যাত্রীবাহী বাস ওই প্রাইভেটকারকে দ্বিতীয়বার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ২ জন নিহত হয়।
গুরুত্বও আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আহত আরেকজন দ্রুত শিবচরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।








