স্পোর্টস

মাদকাসক্তির কারণে ইএসপিএন সভাপতির পদত্যাগ

ESPN Night of Champions 2023 অনুষ্ঠানে উপস্থিত একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ESPN Night of Champions 2023 অনুষ্ঠানে উপস্থিত একজন পুরুষের ছবি, যেখানে তিনি হাসছেন এবং পটভূমিতে ESPN এর লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদকাসক্তির কারণে পদত্যাগ করেছেন ইএসপিএন-এর সভাপতি জন স্কিপার। সোমবার তার পদত্যাগের কথা জানায় প্রতিষ্ঠানটি।

ইএসপিএনের সহযোগী কোম্পানি ডিজনি তার সভাপতির মেয়াদ বৃদ্ধির এক সপ্তাহের মাথায় এ ঘোষণা এল।

পদত্যাগের ঘোষণায় জন বলেছেন, ‘আজ (সোমবার) আমি ইএসপিএন সভাপতি হিসাবে আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি।’

নিজের আসক্তির কথা স্বীকার করে জন আরও বলেছেন, ‘একটি পদার্থের আসক্তির সঙ্গে অনেক বছর সংগ্রাম করছি আমি। এখন সিদ্ধান্ত নিলাম, এ সমস্যার ব্যাপারে আমাকে কাজ করতে হবে।’

১৯৯৭ সালে ইএসপিএনে যোগ দেয়ার পর ২০১২ সালে সভাপতির দায়িত্ব নেন স্কিপার।

বিষয়:ইএসপিএন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…