চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদককাণ্ডে গ্রেপ্তার অভিনেতা এজাজ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
বিনোদন
A A

আবারও বিতর্কে বলিউড অভিনেতা ও প্রাক্তন বিগ বস প্রতিযোগী এজাজ খান। মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে মাদককাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাকে মুম্বাই এয়ারপোর্ট থেকে আটক করে এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)।

আটকের পর টানা আট ঘন্টা জিজ্ঞাসাবাদ করে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩১ মার্চ) আদালতে তোলা হয়েছে তাকে।

মূলত গত বৃহস্পতিবার ২ কিলোগ্রাম নিষিদ্ধ মেফেড্রোসহ এনসিবির হাতে গ্রেপ্তার হয় মাদক পাচারকারী শাদাব ভাটাটা। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উঠে আসে এজাজের নাম। এরপর অভিনেতার সঙ্গে যুক্ত আন্ধেরি এবং লোখান্ডওয়ালার দুটো জায়গায় তল্লাসি চালায় এনসিবি।

পরবর্তীতে এয়ারপোর্টে তাকে আটক করে এনসিবির ব্যালাড এস্টেটের অফিসে নিয়ে আসা হয়। যদিও বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, তাকে আটক করা হয়নি, বরং তিনি নিজেই এনসিবির ডাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন।

এছাড়াও নিজেকে নির্দোষ দাবি করে এজাজ খান জানান, ‘আমার কাছ থেকে কিংবা আমার বাড়ি থেকে কিছুই পায়নি এনসিবি। যা পেয়েছে সেটা ৪টি ঘুমের ওষুধ মাত্র। আমার স্ত্রী সদ্যই গর্ভপাতের মধ্য দিয়ে গিয়েছে, এবং ডিপ্রেশনে ভুগছে। এই ঘুমের ওষুধগুলো তারই।

এর আগে গত বছরের এপ্রিলে ফেসবুক লাইভে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জেরে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এজাজ, পরে জামিনে ছাড়া পান তিনি।

Reneta

আল্লাহ কে বান্দে, রক্ত এর মত বলিউড সিনেমাতে অভিনয় করেছেন এজাজ খান। এছাড়াও বিগ বসের সাত নম্বর সিজনে অংশ নিয়েছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়বলিউডবিগ বসমাদকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT