চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র দুই দিনে ইউক্রেন দখল করতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া- এমন অভিযোগের পর যুক্তরাষ্ট্র এখন বলছে, হামলার জন্য যে সামরিক শক্তি প্রয়োজন তার ৭০ শতাংশ প্রস্তুতিই নিয়ে ফেলেছে পুতিন। এমনকি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেনের রাজধানী দখল করে নিতে পারে রাশিয়া।

সম্প্রতি পাওয়া বিভিন্ন গোয়েন্দা তথ্যের পর্যালোচনা প্রতিবেদন উদ্ধৃত করে মার্কিন কর্মকর্তারা এ খবর জানান।

মার্কিন কংগ্রেস এবং ইউরোপীয় মিত্রদের সাথে ব্রিফিংয়ে অংশ নেওয়া এসব কর্মকর্তরা বলছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া ১ লাখ ১০ হাজার সৈন্য জড়ো করেছে।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলেই আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছেন কিনা- এ বিষয়ে মার্কিন গোয়েন্দা বিভাগ নিশ্চিত নয়।

যদিও তারা মার্কিন আইনপ্রণেতাদের সতর্ক করে বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া যেভাবে সৈন্য সমাবেশ করছে তাতে, মধ্য ফেব্রুয়ারি নাগাদ এ সংখ্যা প্রায় দেড় লাখে পৌঁছাবে, যা দিয়ে তারা পূর্ণ মাত্রায় হামলা চালাতে পারবে।

তাদের দাবি, পুতিন সব ধরনের বিকল্পই হাতে রাখতে চান। তিনি সীমিত থেকে শুরু করে বৃহৎ পরিসরেও হামলা চালাতে পারেন।

Reneta

রাশিয়া ইউক্রেনে যে কোনো ধরনের আগ্রাসনের পরিকল্পনার কথা বারবার অস্বীকার করে আসছে।

মার্কিন কর্মকর্তারা আরো বলছেন, রাশিয়া যদি পূর্ণ মাত্রার আগ্রাসন বেছে নেয় তাহলে তারা ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী কিয়েভ দখল এবং প্রেসিডেন্ট ভলোদামিরকে ক্ষমতাচ্যুত করতে পারবে।

এই ধরনের হামলায় ২৫ থেকে ৫০ হাজার বেসামরিক লোক মারা যাবে। একই সঙ্গে পাঁচ থেকে ২৫ হাজার ইউক্রেন সৈন্য এবং তিন থেকে ১০ হাজার রুশ সৈন্য মারা যাবে।

এছাড়াও এ সংঘাতের কারণে শরণার্থীর বন্যা বয়ে যাবে। ১০ থেকে ৫০ লাখ লোক শরণার্থী হিসেবে মূলত পোল্যান্ডের দিকে ছুটবে।

রুশদের যে কোনো আগ্রাসন থেকে ন্যাটো সদস্যদের রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ডে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে শনিবার সেখানে মার্কিন সৈন্যের প্রথম দল পৌঁছেছে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন সীমান্তরাশিয়া-ইউক্রেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেট পর্ব শুরুর আগে দেখে নিন পয়েন্ট টেবিল

পরবর্তী

ছোট্ট হেমা যেভাবে ‘লতা মঙ্গেশকর’ হয়ে ওঠেন

পরবর্তী

ছোট্ট হেমা যেভাবে 'লতা মঙ্গেশকর' হয়ে ওঠেন

গ্যানাব্রেকে চোখে চোখে রাখছে জায়ান্ট ক্লাবগুলো

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT