ঢাকা-চট্টগ্রাম-ঢাকা হয়ে বিপিএল এখন সিলেটে। সোমবার থেকে ব্যাট-বলের লড়াই চলবে চায়ের শহরে। সেখানে টানা তিন দিনে হবে ৬ ম্যাচ। তার আগে জেনে নিন পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান।
দুবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে ফিরেই দেখাচ্ছে দাপট। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইমরুল-প্লেসিস-নারিনরা। আরেক তারকা সমৃদ্ধ দল ফরচুন বরিশালের পয়েন্টও ৯। তবে সাকিবরা কুমিল্লার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন।
ছয় দলের আসরে দশটি করে ম্যাচ পাবে সবাই। প্লে-অফ খেলবে চার দল। দুই দল বাদ পড়বে লিগপর্ব থেকে।
সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে মাহমুদউল্লাহ-তামিম-মাশরাফীদের মিনিস্টার গ্রুপ ঢাকা। মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের ছয় ম্যাচে সমান ৬ পয়েন্ট।
দারুণ শুরুর পর হারের বৃত্তে আটকে যাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সবচেয়ে বেশি আট ম্যাচ খেলেছে। তাদের পয়েন্ট ৬।
তলানিতে আছে সিলেট সানরাইজার্স। ৬ ম্যাচে তাদের পয়েন্ট মোটে ৩। হোম ভেন্যুতে সিলেটের ম্যাচ রয়েছে আগামী তিন দিনই।








