চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতাল-নায়কের গানগুলোর ‘পেছনের গল্প’ শোনাবেন অধরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

পর পর দুই ছবির মুক্তির মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্র পা রাখলেন নবাগতা অধরা খান। তার অভিনীত ‘মাতাল’ ও ‘নায়ক’ নামের ছবি দুটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে বেশ ভালোই চলছে। ছবির গানগুলোও মন কেড়েছে মানুষের। ছবি দুটির গানের পেছনের গল্প নিয়ে এবার হাজির হচ্ছেন এই চিত্রনায়িকা।

‘আমার ছবি আমার গান’ নামের একটি অনুষ্ঠানে অধরা নিজেই উপস্থাপক আবার নিজেই অতিথি হয়েছেন! অনুষ্ঠানে প্রচার হবে অধরা অভিনীত ‘নায়ক’ ও ‘মাতাল’ এই দুই ছবির সাতটি গান।

ক্যামেরার সামনে অধরা বলবেন গানগুলো দৃশ্যধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা। গেল ২৯ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলের ছাদে এই অনুষ্ঠানের চিত্রায়ন হয়েছে।

অনুষ্ঠানটির মূল উপজীব্য নিয়ে অধরা খান চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘আমার ছবি আমার গান’ পুরোটাই সিনেমার গান নিয়ে, তাই অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আমার দুই ছবির সাতটি গানের ‘বিহাইন্ড দ্য স্টোরি’ অল্প অল্প করে শেয়ার করেছি। আমার আছে মনে হয়ে এটা মেমরিয়েবল একটা অনুষ্ঠান। আশা করছি, অনুষ্ঠানটি প্রচার হলে দর্শকরা দেখে বেশ এনজয় করবেন।

অধরা খান, চিত্রপরিচালক শাহীন সুমন এবং প্রযোজক সিফাত তন্ময়

চিত্রপরিচালক শাহীন সুমনের হাত ধরে সিনেমায় এসেছেন অধরা খান। গেল মাসে পরপর দুই সপ্তাহে তার দুই ছবি ‘নায়ক’ ও ‘মাতাল’ মুক্তি পেয়েছে। আরেকটির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। এ দুই ছবিতে অধরার নায়ক ছিলেন বাপ্পী চৌধুরী ও সাইমন সাদিক। সে কারণে মাসজুড়ে আলোচনায় ছিলেন অধরা।

‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় ও সোহেল রানা সবুজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরা খানআমার ছবি আমার গাননায়কমাতালশাহীন সুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬

নেত্রকোনায় লাউয়ের ভালো ফলন

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT