বাংলাদেশ

মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ

মাঠ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ

দেশে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, জেলা পর্যায়ের কোর কমিটিগুলোকে শক্তিশালী ও কার্যকর করতেও নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী ২৬ থেকে ২৯ জুলাই চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের কর্মসূচি তুলে ধরতে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংবাদ সম্মেলন হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর গৃহীত কর্মসূচিগুলো নিয়ে আলোচনার পাশাপাশি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার বিষয়টি প্রধান্য পাবে এবার জেলা প্রশাসক সম্মেলনে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, ২০১৩ সালে গঠিত জেলা পর্যায়ের সন্ত্রাস ও নাশকতা বিরোধী কমিটিগুলোকে কার্যকর করতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।

২৬ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:গুলশান জেলা প্রশাসক সম্মেলন ডিসি সম্মেলন শোলাকিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…