ফুটবল

মাঠেই ঢোকার অনুমতি মিলছিল না, পরে হ্যাটট্রিক

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মাঠে হ্যাটট্রিক উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মাঠে হ্যাটট্রিক উদযাপন করছেন, দর্শকদের মাঝে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রিজে হ্যাটট্রিক করে চেলসিকে নির্ঘুম রাত উপহার দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা। কিছুটা অবাক শোনালেও খবর, ম্যাচের দিন মাঠে ঢোকার অনুমতিই মিলছিল না ফরাসি তারকার। টিম বাস থেকে নামার পর মাঠে প্রবেশের পাস ছিল না তার কাছে।

চেলসিকে ৩-১ গোলে হারানোর ম্যাচে লস ব্লাঙ্কোসদের জয়ের নায়ক ৩৪ বর্ষী ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করে কার্লো আনচেলত্তির আস্থার পুরোটাজুড়ে এখন বেনজেমা। চেলসির মাঠের সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি, যা নিয়ে পরে কথা বলেছেন আনচেলত্তিও।

‘স্টেডিয়ামে ঢোকার আগে বেনজেমা তার পাস খুঁজে পাচ্ছিল না। তাকে বারবার বলছিলাম ‘দ্রুত করো অথবা মাঠে নামতে পারবে না! পরে ভাগ্যক্রমে, বেনজেমা পাসটি খুঁজে পায়।’

পরে অবশ্য মাঠে ঢুকে ইতিহাসই গড়ে ফেলেন ফ্রেঞ্চম্যান, ‘বেনজেমা প্রতিদিন উন্নতি করছে ঠিক, একটি সূক্ষ্ম ওয়াইনের মতো। সে একজন নেতা। সে এই স্কোয়াডে নিজেকে অনেকবেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। এটাই পার্থক্য তৈরি করে। সে জানে সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন। সে সবার জন্য উদাহরণ।’

বিষয়:আনচেলত্তি চেলসি চ্যাম্পিয়নস লিগ বেনজেমা রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…