বিনোদন

মাজিদ মাজিদির ছবিতে গৌতম ঘোষ

মাজিদ মাজিদির ছবিতে গৌতম ঘোষ

‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির সেটে ইশান খাত্তার, মাজিদ মাজিদিসহ অনেকে। ইনসেটে গৌতম ঘোষ

ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির চলচ্চিত্রে অভিনয় করবেন ভারতের প্রখ্যাত পরিচালক ও অভিনেতা গৌতম ঘোষ। ছবির নাম ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’। এখন শুটিং হচ্ছে ভারতে।

এদিকে এ ব্যাপারে মজিদ মাজিদি কিংবা গৌতম ঘোষ কেউই সংবাদ মাধ্যমকে কিছু বলেননি। তবে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেছেন, ‘একটি গুরুত্বপূর্ণ চ​রিত্রের জন্য পরিচালক কাউকে খুঁজে পাচ্ছিলেন না। মানে চরিত্রটির জন্য যেমন চেহারা প্রয়োজন, তেমন কাউকে। শেষে কাস্টিং এজেন্ট পরিচালককে গৌতম ঘোষের ছবি দেখান। পরিচালক গৌতম ঘোষের সঙ্গে কথা বলেন। তারা একজন আরেকজনকে জানেন, চেনেন, বোঝেন। তাদের দুজনেরই দুজনকে পছন্দ। এখন তারা কাজটা করছেন।’

ছবিতে আরও অভিনয় করছেন বলিউড তারকা শহীদ কাপুরের ছোট ভাই ইশান খাত্তার এবং নাসিরউদ্দিন শাহর মেয়ে হিবা শাহ।

আগে থেকেই আলোচনা হচ্ছিল, এই ছবিতে দিপীকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন। কিন্তু এই মুখপাত্র জানান, তেমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মিড–ডে।

বিষয়:মাজিদ মাজিদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…