মাজারে নারী হত্যার ঘটনায় খাদেমসহ গ্রেফতার ২

মাজারে নারী হত্যার ঘটনায় খাদেমসহ গ্রেফতার, ঘটনাস্থলে পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিট শিলমন্দী এলাকার বারেক ল্যাংটার মাজারে ২ নারীকে গলা কেটে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দু’জন হলেন মাজারের খাদেম মাসুদ কোতয়াল (৫৫) এবং এলাকার স্থানীয় বাবু সরকার (২৫)।
মোস্তাফিজুর রহমান জানান, নিহত তাইজুনের পুত্র কফিলউদ্দিন অজ্ঞাত সংখ্যক আসামী করে মামলা দায়ের করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের জন্য আসামীদের রিমাণ্ড আবেদন করা হবে।
মামলার আইও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বুধবার মাজার এলাকা থেকে ৬ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। এদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, বাকি ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।
বুধবার মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার বারেক ল্যাংটার মাজার থেকে মাজারের খাদেম আমেনা বেগম ও পীরের বোন তাইজুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।






