ডি আর ইউ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে চ্যানেল আই। মাছরাঙ্গা টেলিভিশনকে ৫১ রানে হারিয়েছে মাসুম ও নীলাদ্রির দল।
টস জিতে ব্যাট করতে নেমেই দারুণ শুরু করেন দুই ওপেনার শফিকুল ইসলাম ও রাহুল রায়। ৩টি ছয় ও ৭টি বাউন্ডারিতে ৫১ রানে অপারাজিত থাকেন শফিকুল।
পরে রাহুলের ও সাঈদুর রহমান শামীমের আরো ৩৬ রানের সুবাদে ১০২ রান সংগ্রহ করে চ্যনেল আই।
বড় স্কোরের তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে থাকে মাছরাঙ্গার খেলোয়াড়রা। রাহুল, শামীম ও নীলাদ্রির নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে মাছরাঙ্গা।
ফলে ৫১ রানের বড় জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চ্যনেল আই। রাহুল রায় দুটি ও সাঈদুর রাহমান শামীম নিয়েছেন একটি করে উইকেট।






