চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাংস বিক্রি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৭, জুন ২০১৯
- সেমি লিড, ব্রাহ্মণবাড়িয়া
A A

ঈদের ছুটিতে গরুর মাংস বেচাকেনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল উপজেলার দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের জানায়, গরুর মাংস কেনার সময় হাড়ের ভাগ বেশি দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়।

শুক্রবার সকাল ১০টার দিকে সরাইল বিশ্বরোড এলাকায় সদর উপজেলার খাঁটিহাতা ও সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে কুমিল্লা-সিলেট এবং ঢাকা-সিলেট মহাসড়কে অন্তত দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান: আজ সকালে খাটিঁহাতা বিশ্বরোড মোড় বাজারে কুট্টাপাড়া এলাকার ধন মিয়া মাংস কিনতে যান। এ সময় মাংসের বদলে হাড়ের পরিমাণ বেশি দেয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার কথা শুনেছি।

পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান: সংঘর্ষ চলাকালে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ঘন্টাব্যাপী চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগ: সংঘর্ষসরাইল থানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্লাভসে ‘মিলিটারি ব্যাজ’ ইস্যুতে ধোনির পাশে বিসিসিআই

পরবর্তী

সাকলাইনকে হটিয়ে স্টার্কের বিশ্ব রেকর্ড

পরবর্তী

সাকলাইনকে হটিয়ে স্টার্কের বিশ্ব রেকর্ড

কক্সবাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গাসহ নিহত ৫

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT