চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। এসময় অস্ত্র তৈরি ও ব্যবসার জড়িত দুইজনকে আটকসহ বেশ কিছু অস্ত্র এবং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরও কারখানার সন্ধান ও অস্ত্র উদ্ধারে আটকদের নিয়ে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মহেশখালী উপজেলার হোয়ানক ও কালারমারছড়ার পাহাড়ি এলাকায় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানে রাত ১১ টার দিকে এ অস্ত্রের কারখানার সন্ধান পান বলে জানান র‍্যাব- ৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর।

আটকরা হল মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম।

এএসপি মিনতানূর বলেন, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১ টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার গহীন পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

অভিযানের চালানোর ঘটনা টের পাওয়ায় পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করা হয়। পালিয়ে যায় আরও কয়েকজন। এসময় কারখানাটিতে পাওয়া যায় বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম।

Reneta

জিজ্ঞাসাবাদ চালানোর পর আটকদের নিয়ে আরও কারখানার সন্ধানে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় র‍্যাব সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ইশপই মিনতানূর।

ওই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, ২০ টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ত্র তৈরির কারখানাকক্সবাজারমহেশখালীসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT