চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহা-উৎসবে ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ের ‘সেরা ১৫’

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৪:২৬ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০১৬
বিনোদন
A A

চলছে নৃত্যশিল্পী অন্বেষণে দেশের একমাত্র নাচের রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’র সিজন থ্রি’র সেমিফাইনাল রাউন্ড।

বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেরা ১৫ প্রতিযোগীকে গণমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আয়োজকরা। ৬ মে ওইসব প্রতিযোগীদের নিয়ে মহা-উৎসব শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 সংবাদ সম্মলনে ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রি’র পরিকল্পনা তুলে ধরেন এ অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন। চ্যানেল আইয়ের প্রায় প্রতিটি রিয়েলিটি শো’র স্পন্সর হিসেবে থাকছেন এএসটি বেভারেজ লিমিটেড। এবারো ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ের সঙ্গে রয়েছেন এ প্রতিষ্ঠান।

Banglabid

সম্মেলনে ইমপ্রেম টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, এই ১৫ প্রতিযোগী নিয়ে পরবর্তীতে কীভাবে অনুষ্ঠান সাজানো হবে তারই বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলন। সাংবাদিকরা এসব প্রতিযোগীদের জাতির সামনে তুলে ধরছেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকবে চ্যানেল আই।

এএসটি বেভারেজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ বলেন, চ্যানেল আই একটি প্লাটফর্ম, যে প্লাটফর্মে শিল্পের বিকাশ ঘটছে। আর এভাবেই নতুন শিল্পী দিয়ে মিডিয়া অঙ্গণ ভরবে।

সম্মেলনে সাংবাদিকদের সামনে সেরা ১৫ প্রতিযোগীদের নিয়ে তিন বিচারক মতামত তুলে ধরেন।

Reneta

জনপ্রিয় নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বলেন, শুরুতে যেভাবে ছেলেমেয়েরা এসেছে আর ধীরে ধীরে ওরা যেভাবে নিজেদেরকে পলিশ করেছে তারই এক ঝলক আজকে দেখা গেছে। অবশ্য প্রতিযোগীদের মনে প্রত্যক বিচারকদের কথা পজিটিভলি নিতে হবে। কারণ বিচরকরা সব প্রতিযোগীর উন্নতি চায়।

নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, পনের জন থেকে সেরা সাত এবং সেরা সাত থেকে আমার সেরা প্রতিযোগীকে পাবো। তবে আমি মনে করি এই ‘টপ সেভেন’ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণের প্রত্যক সেক্টরে নিজেদেরকে মেলে ধরবে।

এ অনুষ্ঠানের একমাত্র পুরুষ বিচারক ড্যাসিং বিচারক নায়ক ফেরদৌস বলেন, একটি রিয়েলিটি শো একজন মানুষের জীবন আমূল পরিবর্তন আনতে পারে আজকে এই ১৫ জন প্রতিযোগীকে দেখে বিশ্বাস করছি। আগের সিজন থেকে যারা বের হয়েছে তাদের মধ্যে অনেকেই এখন ভালো কাজ করছে।

এ অনুষ্ঠানের পরিকল্পক ও পরিচালক ইজাজ খান স্বপন ১৫ জন প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জানান আগামী দিনের পরিকল্পনা। তিনি বলেন, এবারে ২৫ মার্চ, ১লা বৈশাখে ভিন্নধর্মী আয়োজন করা হবে। সেখানে বাইরের কোরিগ্রাফাররা প্রতিযোগীদের গ্রুমিং করবেন।

‘সেরা ১৫’তে জায়গা করে নিয়েছে সিনথিয়া, শোভা, হৃদি, অন্তর, অপূর্ব, মিতি, সুমাইয়া, সুমি, রিয়া, প্রাপ্তি, দোলা, লোটাস, ইচ্ছা, অথৈ এবং আলিফ।

প্রায় তিন মাস আগে দেশের ৭টি বিভাগ থেকে ৪৫ হাজার প্রতিযোগীর মধ্যথেকে প্রাথমিক বাছাই শেষে ২৪৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। দেশের বরেণ্য নৃত্যশিল্পীদের দ্বারা প্রশিক্ষণ শেষে একশ জনকে নির্বাচিত করা হয় গ্রান্ড অডিশনের জন্য। এর মধ্যথেকে ৩৪ জনকে নিয়ে শুরু হয় মূল পর্ব। মূল পর্বের কয়েকটি ধাপ পেরিয়ে ২৪ জন নিয়ে শুরু হয় ক্যাম্প রাউন্ড। এখন ১৫ জন লড়ছেন সেমিফাইনাল রাউন্ডে। 

ভাসাভির পোশাক ও গহনা এবং পারসোনার মেকআপে ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন থ্রি’র এপিসোডগুলো প্রচার হচ্ছে প্রতি শুক্র ও মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইযাঙ্গোলী সেরা নাচিয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু খাবারে নয়, শরীরের যত্নেও হলুদের রয়েছে নানা গুণ!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT