বিনোদন

মহারাজকে কাছে পেতে কনে রানীর গান!

চলছে ‘সাত ভাই চম্পা’ উম্মাদনা

মহারাজকে কাছে পেতে কনে রানীর গান!

মহারাজার পাঁচ রানী। এরমধ্যে সেজো রানীর প্রতি মহারাজার আলাদা দুর্বলতা কাজ করে। সেজন্য মহারাজ সবসময় সেজো রানীকে কাছে টানেন! অন্যান্য রানীরা বিষয়টি সহ্য করতে পারেন না। এমনকি কনে রানীও মহারাজের ভালোবাসা পেতে উপেক্ষিত!

মহারাজ গান পছন্দ করেন। তাই তাকে কাছে পেতে গান বাঁধেন কনে রানী। প্রিয় মানুষকে কাছে পাওয়ার হাহাকার ও বেদনা ভরা এই গানটি শিরোনাম ‘কবে পাবো তোমায়’। এখানে কনে রানীর ভূমিকায় অভিনয় করেছেন লাক্স তারকা রেবেকা সুলতানা দীপা।

গানটিতে মহারাজের ভূমিকায় অভিনয় করেছেন অমিত সিনহা আর সেজো রানীর চরিত্রে দেখা দেখা গেছে দোয়েলকে। এই গানটি ব্যবহার করা হয়েছে চ্যানেল আইয়ের বিগ বাজেটের মেগা টেলিভিশন সিরিজ ‘সাত ভাইও চম্পা’য়। বর্তমানে গানটি চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে।

‘সাত ভাই চম্পা’ পরিচালনা করেছেন রিপন নাগ। তিনি জানান, গল্পের প্রয়োজনেই গানটি ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যে টিভি সিরিজে গানটি প্রচার হয়েছে। তিনি জানান, এই গানের কথা লিখেছেন সুদিপ কুমার দীপ। সুর করেছেন ছারমিন ফয়সাল এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন ঝিলিক।

এই টিভি সিরিজটি গল্প তৈরি করেছেন রিপন নাগ ও নাজাকাত খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজাকাত খান ও ইমতিয়াজ সজীব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ৩০০ পর্বের ধারাবাহিকটি সপ্তাহে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাত আটটায় প্রচার হচ্ছে।
মহারাজকে কাছে পেতে কনে রানীর গান:

বিষয়:ইমপ্রেস টিভি সিরিজ বিনোদন লিড মহারাজ রিপন নাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…