শিল্প সাহিত্য

মহামারীকালে সৃষ্টিশীলতায় দৃষ্টি কাড়ছেন অপূর্ব

অপূর্বের ছবি, তিনি একজন সৃজনশীল শিল্পী বা লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারীকালে সৃষ্টিশীলতার মাধ্যমে দৃষ্টি কাড়ছেন অপূর্ব, তিনি একজন শিল্পী বা লেখক।. Channel i News – চ্যানেল আই নিউজ

এই মহামারীর কালেও কবিতা আর গানে অনন্য সময় কাটছে কবি, সাংবাদিক ও গবেষক অপূর্ব শর্মার। করোনা মহামারীর অবসরকে নিজের সৃষ্টিশীলতা বিকাশের অনন্য সুযোগ হিসেবেই নিয়েছেন সিলেটের এই কবি।

জাগো মানুষ, শুনতে পাও শিশুর কান্না, আলো আসবেই, মানুষ বড় অসহায় এবং কাটবে আধারসহ মোট ২০টি কবিতা এই করোনাকালে সৃষ্টি করেছেন অপূর্ব। তার লেখা কবিতা ‘দেখা হবে মিলনও মোহনায়’ আবৃত্তি করেছেন দেশের ১৫ জন নামকরা আবৃত্তি শিল্পী ও লেখক। যেটি প্রচারিত হয়েছে দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারী টেলিভিশন- চ্যানেল আইতে।

অপূর্বর কবিতা আবৃত্তি করেছেন, লেখক সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, উপন্যাসিক সেলিনা হোসেন, কবি আসাদ চৌধুরী, পিযুষ বন্দোপাধ্যায়, ডালিয়া আহমেদ, শিমুল মোস্তফা, আহকাম উল্লাহ, মাহিদুল ইসলাম, রবিশংকর মৈত্রীসহ অনেকেই। ওপার বাংলা থেকে সংগীত শিল্পী শুভ প্রসাদ, নন্দীনি মজুমদার, গৌরী চৌধুরী, অনিমেষ বিজয় চৌধুরীর মত পরিচিতমুখেরা মূল্যায়ন করেছেন অপূর্বর কাজ।

সবসময় মানুষকে নিয়েই কাজ করতে ভালো লাগে অপূর্বর। তিনি বলেন, নিজের কাজের মধ্যে মানুষের কষ্ট, দুঃখ-দুর্দশা তুলে ধরার চেষ্টা করি, চাইলে নিজের কাজ দিয়ে এভাবেও মানুষের পাশে থাকা যায়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণায় ২০১০ সালে এইচএসবিসি ইয়াং পয়েট এন্ড লিটারেচার এ্যাওয়ার্ড অপূর্ব শর্মা।

বিষয়:কবি কবিতা মহামারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…