চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহিমান্বিত রাতের গুরুত্ব

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৯ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A
সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য, মিনার ও পাহাড়ের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

শবে বরাতকে মুক্তির রাত বলা হয়। এদিন মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য পাওয়ার রাত। এ রাতে মুসলমানরা সারারাত সৃষ্টিকর্তার উপাসনায় মগ্ন থাকে।

এ রাতে নফল ইবাদতের আলাদা গুরুত্ব ও বৈশিষ্ট্য রয়েছে। একে হাদিসের ভাষায় ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা অর্ধশাবানের রাত বলা হয়েছে। মুসলিমদের জন্য সর্বাধিক ফজিলতপূর্ণ রাতের একটি হলো শবে বরাত। এ রাতে মুমিন বান্দাহরা ক্ষমা প্রার্থনার মাধ্যমে ভবিষ্যতে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর অনুগ্রহ কামনা করেন।

শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও। এর মধ্য দিয়েই শুরু হয় রমজান মাসের সিয়াম সাধনার প্রস্তুতি। মুসলিম সম্প্রদায়ের কাছে এটি ভাগ্য নির্ধারণের রাতও। এ রাতের আগে ও পরে অনেকে রোজা রাখেন। বলা হয়ে থাকে, শবে বরাতের সময় আল্লাহ পরবর্তী বছরের জন্য মানবজাতির রিজিক ও সবার ভাগ্য নির্ধারণ করেন এবং ধর্মপ্রাণ মুসলমানের গুনাহ মাফ করে দেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এ রাতে নফল ইবাদত-বন্দেগিতে নিমগ্ন থাকতেন। তাই মুসলিম সম্প্রদায়ের কাছে এই রাতের গুরুত্ব অত্যধিক।

Banglabid

প্রতিবছরের মতো এবারও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে এ রাতের আনন্দ ভাগাভাগি করে নেবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। তবে এ বছর এমন এক সময়ে শবে বরাত এলো, যখন সারা বিশ্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় যারা সমাজের বিত্তবান শ্রেণির মানুষ তাদের কর্তব্য হলো বিত্তহীন ও গরিবদের সহায়তা করা। মনে রাখতে হবে, সহায়তা পাওয়া গরিবদের হক।

গত দুই বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শবে বরাত পালিত হয়েছে করোনা সংক্রমণের মধ্যে। করোনার প্রকোপ অনেকটা কমে এলেও সবাই স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ইবাদত-বন্দেগি করবেন, এমনটিই আশা করি। শবে বরাত উপলক্ষে অনেক সময় আতশবাজি পোড়ানো হয়, যা এ রাতের মহিমার সঙ্গে একেবারেই মেলে না। তাই এ বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সমাজের সচেতন অংশকে সতর্ক থাকতে হবে।

সব ধরনের অনাচার থেকে দেশ ও বিশ্বমানবতা মুক্তি পাক এবং সর্বশক্তিমান আল্লাহর করুণা সবার ওপর বর্ষিত হোক, এটিই এ পবিত্র রাতের প্রার্থনা। এ রাতের কল্যাণে সংকটকাল কেটে যাক, আগামী দিনগুলো আরও মঙ্গলময় হয়ে উঠুক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শবে বরাতশবেবরাতসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেলসিকে পেলো রিয়াল, ম্যানসিটির সামনে অ্যাটলেটিকো

পরবর্তী

লেখক-প্রকাশকের রসায়ন সবচেয়ে দামী

পরবর্তী

লেখক-প্রকাশকের রসায়ন সবচেয়ে দামী

বিয়ের পর প্রথম হোলিতে রঙিন ভিকি-ক্যাটের আনন্দময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পর প্রথম হোলিতে রঙিন ভিকি-ক্যাট

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT