রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টার ইন-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আট-দশটি ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। রাত ৮টার কিছুসময় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিলো। ফায়ার সার্ভিস অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ভবনের পঞ্চম তলাতে আগুন জ্বলতে দেখা গেছে। পুরো ভবন এবং ভবনসংলগ্ন এলাকা ধোঁয়ায় ভরে গেছে। পঞ্চম তলায় ব্র্যাকের মানবসম্পদ বিভাগ অবস্থিত।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
শনিবার সাপ্তাহিক বন্ধের কারণে ভবনে কেউ ছিলো না। কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ধোঁয়ার কারণে ভবনে অবস্থিত দু-একজন অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।







