বিনোদন

‘মহর্ষি’র রিমেকে মহেশ বাবুর চরিত্রে বিজয়

‘মহর্ষি’র রিমেকে মহেশ বাবুর চরিত্রে বিজয়

মহেশ বাবুর ‘মহর্ষি’ সিনেমাটি শিগগিরই বড় পর্দায় মুক্তি পাবে। এটা পুরানো খবর। নতুন খবর হলো, ছবিটি তামিল ভাষায় তৈরি করা হচ্ছে। রিমেকে মূল চরিত্রে থাকছেন তামিল সুপারস্টার অভিনেতা বিজয়।

এর আগেও মহেশ বাবুর অক্কাদু এবং পোক্কিরির তামিল রিমেক এ অভিনয় করেছেন বিজয়। তাই মহেশ বাবুর চরিত্রগুলোকে কীভাবে ফুটিয়ে তুলতে হবে, তা ভালো ভাবেই জানা আছে তার।

‘মহর্ষি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তৃতীয়বারের মতো মহেশ বাবুর ছবির রিমেকে কাজ করবেন বিজয়।

ভামসি পাইদিপাল্লি পরিচালিত ‘মহর্ষি’ একটি ইমোশনাল ড্রামা ছবি। একজন বিত্তশালী ব্যবসায়ীর গ্রামে ফিরে গিয়ে কৃষকদের পাশে দাঁড়ানো নিয়ে তৈরি হয়েছে ছবির কাহিনী।

ছবিতে মহেশ বাবুর বিপরীতে আছেন পূজা হেজ। ৯ মে মুক্তি পাবে ‘মহর্ষি’ ছবিটি।

বিষয়:তামিল তেলেগু বিজয় মহর্ষি মহেশ বাবু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…