বিনোদন

মসজিদের ভেতর অন্য অনন্ত জলিল (ছবি)

অনন্ত জলিল ও মাওলানা সানাউল্লাহ

অনন্ত জলিল ও মাওলানা সানাউল্লাহ

এ কোন অনন্ত জলিল? একদম অন্যরকম। আগেই জানানো হয়েছে তাবলিগ জামাতের সাথে যুক্ত হয়েছেন অনন্ত জলিল। রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের খতিব মাওলানা উসামার সঙ্গে গতকাল ২৯ জুলাই শনিবার থেকে তিন দিনের জামাতে আছেন। আজ ৩০ জুলাই রোববার বিকেলে কুরআনুল করিম ইনস্টিটিউটের শিক্ষক এবং টিভি​র বিভিন্ন ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা গাজী সানাউল্লাহর সঙ্গে ফেসবুকে অনন্ত জলিলের কিছু ছবি পাওয়া গেছে।

এরপর চ্যানেল আই অনলাইনকে মাওলানা গাজী সানাউল্লাহ জানান, তাকওয়া মসজিদের দস্তরখানে অনন্ত জলিলের সঙ্গে তার লম্বা আলাপ হয়েছে। এ সময় দ্বীনের প্রতি অনন্ত জলিল তার আন্তরিকতার কথা তুলে ধরেন। পাশাপাশি ইসলামের প্রচারে নিজেকে নিবেদনের ইচ্ছা জানান।

গাজী সানাউল্লাহ আরও জানান, অনন্ত জলিল সিনেমা করবেন। তবে এবার তিনি তার সিনেমার মাধ্যমে কিছু বার্তা তরুণদের কাছে পৌঁছে দেবেন। তিনি আশা করছেন, তার এসব বার্তা ইসলামের ব্যাপারে অনেকের মনে তৈরি হওয়া নানা ভুল ধারণা ভেঙ্গে দেবে।

গতকাল ২৯ জুলাই শনিবার সন্ধ্যা পৌনে সাতটায় অনন্ত জলিল ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আসেন। তিনি সবার উদ্দেশ্যে বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়ম-কানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি।’

গত জানুয়ারি মাসে স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন চিত্রনায়ক, পরিচালক ​ও প্রযোজক এবং বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল।

মসজিদের অভ্যন্তরে মাওলানা সানাউল্লাহ ও অনন্ত জলিল
তাকওয়া মসজিদের অভ্যন্তরে মাওলানা সানাউল্লাহ ও অনন্ত জলিল
মসজিদের অভ্যন্তরে সবাই মিলে দুপুরের খাবার খাচ্ছেন
তাকওয়া মসজিদের অভ্যন্তরে সবাই মিলে দুপুরের খাবার খাচ্ছেন
তাকওয়া মসজিদের অভ্যন্তরে মাওলানা সানাউল্লাহ ও অনন্ত জলিল
তাকওয়া মসজিদের অভ্যন্তরে মাওলানা সানাউল্লাহ ও অনন্ত জলিল
বিষয়:অনন্ত জলিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…