চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মশা মারতে এবার কামান দাগালেন মেয়র আনিসুল হক

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৪:৪২ অপরাহ্ন ১৮, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক

চিকুনগুনিয়া নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুঃখপ্রকাশের পর মশা মারতে এবার নিজেই কামান (কামান সদৃশ মশা নিধনে ব্যবহৃত যন্ত্র) দাগালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি এবং মশকনিধন কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন মেয়র আনিসুল হক। এসময় তাকে মশক নিধন যন্ত্র চালাতে দেখা যায়।

এছাড়া মশকনিধন কার্যক্রম শুরুর পর তিনি জনসচেতনতা মূলক র‌্যালিতে অংশ নেন।

এসময় তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে অল্প সময়ের মধ্যেই চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে ইতোমধ্যে চিকুনগুনিয়ায় আক্রান্তদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।

আনিসুল হকের মশা নিধন কর্মসূচির অংশবিশেষ
আনিসুল হকের মশক নিধন কর্মসূচির অংশবিশেষ

মেয়র বলেন, ‘চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন ও জনসচেতনতায় বিভিন্ন কার্যক্রম তিনগুণ করা হয়েছে। চিকুনগুনিয়ায় নগরবাসী কষ্ট পাচ্ছে। যতো দ্রুত সম্ভব চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে আমরা চেষ্টা করছি।’

‘জনসচেতনতা বাড়াতে আমরা এলাকায় এলাকায় র‌্যালি করছি। মশা মারার কার্যক্রমও আগের চেয়ে অনেক বাড়িয়েছি। এছাড়া প্রত্যেক এলাকায় রাস্তায় রাস্তায় আমরা আমাদের প্রতিনিধি দিয়ে নাগরিকদের মশক নিধন কর্মসূচিতে অংশ নিতে উদ্বুদ্ধ করছি। এতে সাধারণ মানুষ যেভাবে আমাদের সঙ্গে কাজ করছেন, আশা করছি অচিরেই চিকুনগুনিয়া আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো।’

মশা নিধন কর্মসূচির শুরুতে জনসচেতননা মূলক কথা বলেন মেয়র
মশক নিধন কর্মসূচির শুরুতে কথা বলছেন মেয়র আনিসুল হক
Reneta

চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করার জন্য সিটি করপোরেশনের দায় অস্বীকার করে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ পর তিনি আজ সরাসরি মাঠে নামলেন।

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেয়র বলেছিলেন, আপনার ঘরের ভেতরে গিয়ে আমি মশারি টানাতে পারব না। আপনার চৌবাচ্চায় আমি ওষুধ লাগাতে পারব না। আপনার ঘরের ভেতর সামান্য স্বচ্ছ পানিতে যে মশা জন্মাচ্ছে, সেটা আমি মারতে পারব না। করপোরেশনের যেখানে মশা মারার কথা, তার চেয়ে বেশি মারা হচ্ছে।

মেয়রের এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠলে একদিনের মাথায় তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুল হকচিকুনগুনিয়ামেয়র
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT